মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেট সদর উপজেলায় পশুরহাট ইজারায় নিয়মনীতি উপেক্ষা

অস্থায়ী পশুর ইজারা প্রদানে সিলেট সদর উপজেলা প্রশাসন যথাযত পক্রিয়া অনুসরন করেনি অভিযোগ ওঠেছে। ত্রুটিপূর্ণভাবে টেন্ডার পক্রিয়া সম্পাদন করায় কাঙ্খিত রাজস্ব আদায়ে রয়েছে সংশয় দেখা দিয়েছে। দরপত্র মূল্যায়নে ত্রুটি, অনিয়মসহ নানা অসঙ্গতি ধরা পড়েছে। এ জন্য ১০টি হাটের দরপত্র আহবান করা হলেও ৩টিতে কেউ কোনো দরদাতা অংশ নেননি। আর যারা অংশ নিয়েছেন, তাদের কাছ থেকে আশানুরূ দর পাওয়া যায়নি। তাই কয়েক বাবের দরপত্র আহবান করেও কাঙ্খিত দর আদায় ছাড়াই সন্তুষ্ট থাকতে হচ্ছে সদর উপজেলা প্রশাসনকে। শুধু তাই নয় দরপত্র আহবানে নিয়মনীতি উপেক্ষা, দরপত্র মূল্যায়নে ত্রুটি, মন্ত্রনালয়ের নির্দেশনা অমান্য করে খেলার মাঠকে পশুর হাটের ইজারা প্রদানসহ নানা অসঙ্গতি ফুঠে ওঠেছে এবারের সদর উপজেলার অস্থায়ী পশুর হাট ইজারা প্রদানের পক্রিয়ায়।

অনুসন্ধানে দেখা গেছে ৬ শতাংশ মূল্য বর্ধিত করে আহবানকৃত ১ম বারের আহবানকৃত দরপত্র বিজ্ঞপ্তিতে কাঙ্খিত মূল্যর তালিকাটি ছিল ক্রটি পূর্ণ। যার কারনে উম্মুক্ত দরপত্র আহবান করেও কাঙ্খিত ইজারাদার খোঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে ২য় বারের দরপত্র আহবান করা হলেও তা কোন গণমাধ্যমে প্রকাশ করা হয়নি। যদিও হাটবাজার নীতিমালা অনুসারে ১মবার কোন দরপত্রে কাঙ্খিত মূল্য অর্জিত না হলে ২য় বা ৩য় বার দরপত্র আহবানের কথা বলা হয়েছে এবং গণমাধ্যমে প্রকাশ করতে হবে। অথবা ১ম বারের দরপত্রে তা পরবর্তীতে আহবানকৃত দরপত্রের সময় উল্লেখ করতে হবে। কিন্তু সদর উপজেলা প্রশাসন এ নিয়মনীতি উপেক্ষা করেছেন।   এছাড়াও যে কোন ধরনের খেলার মাঠকে পশুর হাট হিসেবে ইজারা প্রদান না দেয়ার জন্য মন্ত্রনালয়ের নির্দেশনা থাকলেও খেলার মাঠকে অস্থায়ী পশুর হাট হিসেবে দরপত্রে অর্ন্তভুক্ত করেন, যা ১ম দরপত্রে অর্ন্তভুক্ত ছিল না। তবে কি কারনে এমনটি হয়েছে, জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রোবাইয়াৎ তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করেননি। পাশাপাশি বক্তব্য নিতে ক্ষুদে বার্তা পাঠালেও তাঁর সাড়া মেলেনি। এ বিষয়ে জেলা প্রশাসক মো. শের মাহবুব মুরাদ বলেন, জনদাবির কথা বিবেচনা করে সদর উপজেলার খেলার মাঠটি পশুর হাটের দরপত্রে অর্ন্তভুক্ত করা হয়েছে। স্থানীয় সরকারের উপ-পরিচালক সূবনা সরকার বলেন, খেলার মাঠ বা স্কুলের মাঠ পশুর হাটের জন্য ইজারা দেয়ার সুযোগ নেই। তবে এরকম ঘটে থাকলে, বিস্তারিত উপজেলা নির্বাহী কর্মকর্তা বলতে পারবেন। নাম প্রকাশ না করার শর্তে দরপত্রে অংশ নেওয়া একাধিক ব্যক্তি বলেন, বিগত বছরের চেয়ে এবছর কোন কারন ছাড়া দর অনেক বৃদ্ধি করা হয়েছে। আবার ২য়বার দরপত্র আহবানের খবর কোন গণমাধ্যমেও প্রকাশ করা হয় নাই। এছাড়াও প্রতি ৩ কিলোমিটার দূরে হাট ইজারা দেয়ার কথা। সেখানে এক কিলোমিটারের মধ্যে একাধিক বাজার ইজারা দেয়া হয়েছে। তাও নামমাত্র ইজারা মূল্যে। এ নিয়ে স্থানীয়দের মধ্যেও এক রকম বিরূপ প্রতিক্রিয়া কাজ করছে। আর প্রকৃত দর দিয়ে হাট ইজারা দেওয়া ব্যবসায়ীরা ক্ষতির সম্ভাবনা রয়েছে। অনেকে বলেন, এ বছরের মতো অনিয়ম আর কখনো দেখিনি। কার স্বার্থে বা কেন এমন হলো, তাও সঠিক কোন কারন খোঁজে পাচ্ছি না। ২১মে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিগত মূল্যের উপর ৬% বর্ধিত হারে ২০২৫ সনের জন্য নিলাম যোগ্য অস্থায়ী পশুর হাটের জন্য দরপত্র আহবান করা হয়। ২১ মে থেকে ২৬ মে বিকাল ৫টা পর্যন্ত দরপত্র সংগ্রহ এবং ২৭ মে দুপুর ২টায় দরপত্র জমা এবং ২৭ মে দুপুর সরকারি কাঙ্খিত ইজারা মূল্যে ইসলামগঞ্জ বাজারের উত্তরের উত্তরের মাঠ ১লাখ টাকা, পীরের বাজার ১ লাখ ৫০ হাজার, বাইপাস পয়েন্ট সুরমা গেইট সংলগ্ন স্থান ২ লাখ টাকা, পরগনা বাজার ১ লাখ টাকা, দাস পাড়া / শাহজালাল বাজার, শাহজালাল বাজারের মাঠ, বলাউরা বাজার, বাদাঘাট বাজার, লাক্কাতুরা খেলার মাঠ, বাদেআলী পশুর হাট ২ লাখ টাকা ধার্য্য করা হয়। হাট বাজার ইজারা প্রদানের ক্ষেত্রে ”হাটবাজার ব্যবস্থাপনা ও ইজারা নীতিমালা ২০১১” অনুসরণ করতে হবে। কিন্তু ২৭ মে দরপত্র উম্মুক্ত করার পর দাখিলকৃত দরপত্রে শুধুমাত্র ১ টি হাটের ইজারা মূল্য পাওয়া যায়। বাকি গুলো হাট অবিক্রিত থেকে যায়। শুধুমাত্র পীরের বাজার হাট ১ লাখ ৫৫ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতাকে ইজারা প্রদান করা হয়। অবিক্রীত অস্থায়ী পশুর হাট সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে সহকারি প্রশাসনিক কর্মকর্তা শিবলু চন্দ্র দাশ বলেন, অবিক্রিত হাট গুলো থেকে লাক্কাতুরা পশুর হাট বাদ পড়ে নতুন ভাবে সদর উপজেলার শাহী ঈদগাহ) খেলার মাঠ কে অর্ন্তভুক্ত করা হয় এবং ২ জুন ইজারা সংক্রান্ত ২য় বিজ্ঞপ্তি (২য় বার) আহবান করা হয়। বিজ্ঞপ্তিতে ওইদিন দুপুর ২টায় পর্যন্ত দরপত্র বিক্রি এবং দুপুর ২টায় হতে ৪টায় পর্যন্ত দাখিল এবং বিকাল ৫টায় উম্মুক্ত করার সময় ধার্য্য করা হয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২য় বার আহবানকৃত দরপত্র বিজ্ঞপ্তিটি কোন গণমাধ্যমে প্রকাশ করা হয়নি। ২য় পর্যায়ের বিজ্ঞপ্তিতে দেখা যায় যে সিলেট সদর উপজেলার খেলার মাঠ ১০ লাখ টাকা, বাইপাস পয়েন্ট সুরমা গেইট সংলগ্ন স্থান ৬০ হাজার টাকা, পরগনা বাজার কোন দর ধরা হয়নি (উম্মুক্ত রাখা হয়), দাস পাড়া/শাহজালাল বাজার (দর উম্মুক্ত রাখা হয়), শাহজালাল বাজারের মাঠ ৩৩ হাজার ৭২ টাকা, বলাউরা বাজার ৩১ হাজার ৮০০, বাদাঘাট বাজার ১ লাখ টাকা, বাদেআলী পশুর হাট দর উম্মুক্ত রাখা হয়। উক্ত হাট গুলোর মধ্যে সদর উপজেলার খেলার মাঠ ১১ লাখ টাকা, ইসলাম গঞ্জ বাজারের উত্তরের মাঠ ২৫ হাজার টাকা, বাইপাস পয়েন্ট সুরমা গেইট ৬২ হাজার টাকা, পরগনা বাজার ২২ হাজার টাকা, বাদাঘাট বাজর ১ লাখ টাকা , বাদেআলী বাজার ৫ হাজার টাকায় সর্বোচ্চ দর পাওয়া যায় এবং দাসপাড়া? শাহজালার বাজার, শাহজালাল বাজারের মাঠ , বলাউরা বাজারসহ ৩ টি পশুর হাটে কোন দরদাতা অংশ গ্রহণ করেননি। হাট বাজার ইজারা প্রদানের ক্ষেত্রে ”হাটবাজার ব্যবস্থাপনা ও ইজারা নীতিমালা ২০১১” অনুসরণ করতে হবে।

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সিলেট সদর উপজেলায় পশুরহাট ইজারায় নিয়মনীতি উপেক্ষা

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x