রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেট-৪ আসনের জনগণকে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনের সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থী, বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক অ্যাডভোকেট মোহাম্মদ আলী।

শুক্রবার (৬জুন) এক বিবৃতিতে তিনি বলেন, ঈদুল আজহার মূল শিক্ষা হলো আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবিকতা। সমাজের প্রত্যেকটি স্তরে এই শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি ন্যায়ের ভিত্তিতে গঠিত সুখী-সমৃদ্ধ দেশ গড়ে তুলতে পারি। পবিত্র ঈদুল আজহা হোক ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষের মাঝে ভালোবাসা, শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার উপলক্ষ।

তিনি বলেন, সিলেট-৪ আসনের মানুষ বরাবরই ধর্মপ্রাণ, পরিশ্রমী এবং মূল্যবোধসম্পন্ন। আমি এই অঞ্চলের প্রতিটি মানুষের সুখ-দুঃখের সাথী হতে চাই। কোরবানির এই মহোৎসব হোক আমাদের পারস্পরিক সহানুভূতি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার।

সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ঈদের আনন্দ শুধু নিজে উপভোগ করার নয়, বরং সমাজের অবহেলিত, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে এই আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত। আসুন, আমরা সবাই মিলে সৌহার্দ্যপূর্ণ ও মানবিক একটি সমাজ গড়ে তোলি।

প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে সিলেট-৪ আসন থেকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এর আগে ১৯৯৬ সালেও তিনি এই আসনে জমিয়তের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। দীর্ঘদিন আইনপেশায় সুনামের সঙ্গে কাজ করে আসা এই নেতা বর্তমানে রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে জনগণের পাশে থেকে নতুন প্রত্যাশার বার্তা দিচ্ছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সিলেট-৪ আসনের জনগণকে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর ঈদ শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪