বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

১০ দিন পর আজ খুলছে ব্যাংক

১০ দিন পর আজ খুলছে ব্যাংক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে ব্যাংক-বীমাসহ আর্থিক প্রতিষ্ঠান। একই সঙ্গে বন্ধ থাকা পুঁজিবাজারেও লেনদেন শুরু হচ্ছে আজ। বাংলাদেশে ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ঈদের আগে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে পুঁজিবাজার ১০ দিন বন্ধ থাকার ঘোষণা দেয় ডিএসই। সে হিসাবে গত ৫ই জুন থেকে শুরু হয়েছিল এ ছুটি।

সরকার ঈদের ছুটির সঙ্গে জুনের ১১ ও ১২ই জুন ছুটি ঘোষণা করায় এবং পরের ২ দিন অর্থাৎ ১৩ ও ১৪ই জুন শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ৫ থেকে ১৪ই জুন পর্যন্ত টানা ১০ দিন সরকারি সকল প্রতিষ্ঠানের ন্যায় দেশের পুঁজিবাজার ও ব্যাংকের সব লেনদেন বন্ধ ছিল।

আজ থেকে যথানিয়মে লেনদেন শুরু হবে। একই সঙ্গে দীর্ঘ ছুটির কারণে ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার যে সংকট তৈরি হয়েছিল, সেটিও আজ থেকে কেটে যাবে বলে আশা করা হচ্ছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

১০ দিন পর আজ খুলছে ব্যাংক

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
১০ দিন পর আজ খুলছে ব্যাংক
0:00 0:00
1.0x