বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটের লালদিঘীরপারে সেনাবাহিনীর অভিযান, অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

সিলেটের সীমান্ত দিয়ে আসা ভারতীয় চোরাই পণ্যের সন্ধ্যানে সিলেটের লালদিঘীপারের হকার্স মার্কেটে অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার মালামাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর সিলেট স্টেডিয়াম ক্যাম্পের অধিনায়ক মেজর মোবিন অর রহমানের নেতৃত্বে একটি দল নগরীর বন্দরবাজারের লালদিঘীরপার হকার্স মার্কেটে অভিযান চালায়।

এসময় তারা দুটি বিশেষ গুদাম চিহ্নিত করে মালিকপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেন। তবে গুদাম মালিকরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

পরে সেনা সদস্যরা গুদামের তালা ভেঙে প্রবেশ করেন এবং অবৈভাবে ভারত থেকে আমদানীকৃত বিপুল পরিমাণ পণ্যের মজুদ দেখতে পান। এসব পণ্যের মধ্যে ভারতীয় শাড়ি, চুড়িদারের, থ্রিপিস উল্লেখযোগ্য।

মেজর মোবিন উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, জব্দকৃত পণ্যের মূল্য নির্ধারণ করে প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে বিজিবির হাতে তুলে দেয়া হবে। প্রায় এক ঘন্টার অভিযানে জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা হতে পারে বলে ধারনা দিয়েছেন সেনাসদস্যরা।অভিযানে থাকা সৈনিক আব্দুল হামিদ গণমাধ্যমকে বলেন, আমাদের কাছে গুয়েন্দা তথ্য ছিল। সেই তথ্য যাচাই বাছাই করেই আমরা নিশ্চিত হয়ে এ অভিযান চালাই। কাউকে আটক করা সম্ভব হয়নি। অবৈধ আমদানিকারকরা পালিয়েছেন।

তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্র্যাট মাসুদ রানা ও বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। মূল্য নির্ধারণ কাজ শেষে যথাযত প্রক্রিয়া অনুসরণ করে এসব পণ্য বিজিবির হাতে তুলে দেয়া হবে।

উল্লেখ্য, কয়েকদিন আগের এক গভীর রাতে প্রতিবেশী কালিঘাটেও অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধভাবে আমদানিকৃত পণ্য জব্দ করেছিল সেনাবাহিনী।

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সিলেটের লালদিঘীরপারে সেনাবাহিনীর অভিযান, অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x