বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় হাউজবোটের গমনাগমন স্থগিত 

মাদার ফিসারিজ খ্যাত রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকা ও এর আশপাশে পর্যটকবাহী হাউজবোটগুলোর গমনাগমন স্থগিত ঘোষণা করা হয়েছে। সুনামগঞ্জের রুটিন দায়িত্বরত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম নতুন এই নির্দেশনা জারি করেছেন। মঙ্গলবার (২৩ জুন) রাত ১২টার পর তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম তার ফেসবুক আইডিতে জেলা প্রশাসকের স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এতে বলা হয়, টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ক্ষতি রোধের লক্ষ্যে ওয়াচ টাওয়ার ও আশপাশের এলাকায় পর্যটকবাহী হাউজবোটের গমনাগমন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, পরিবেশের জন্য ক্ষতিকর সকল কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হলো। এছাড়া, সুনামগঞ্জ জেলার বিভিন্ন পর্যটন স্পটে ভ্রমণের সময় জেলা প্রশাসন থেকে প্রদত্ত নিয়ম ও নির্দেশনাসমূহ কঠোরভাবে মানার তাগিদ দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে করণীয় ও বর্জনীয় ১৩টি নির্দেশনা দেওয়া হয়েছিল।

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় হাউজবোটের গমনাগমন স্থগিত 

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x