বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেট সীমান্তে ৩৯ জনকে পুশইন

সিলেট সীমান্তে ৩৯ জনকে পুশইন

সিলেটের জৈন্তাপুর ও সুনামগঞ্জের ছাতক এই দুই সীমান্ত দিয়ে ভারত থেকে ৩৯ জন বাংলাদেশিকে পুশইন করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার (২৪ জুন) ভোর থেকে সকাল পর্যন্ত সময়ের মধ্যে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

বিজিবি জানায়, ভোরে সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৯ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ সদস্যরা। দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদের সঙ্গে সঙ্গে আটক করে হেফাজতে নেয়। আটককৃতদের সবাই কুড়িগ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছেন বিজিবি কর্মকর্তারা।

অন্যদিকে, একই দিন সকালে সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ২০ জনকে বাংলাদেশে পাঠিয়ে দেয় বিএসএফ। তাদের মধ্যেও নারী, পুরুষ ও শিশুসহ তিনটি পরিবার রয়েছে। ২০ জনের মধ্যে ১৯ জনের বাড়ি কুড়িগ্রাম জেলায় এবং একজনের বাড়ি পাবনায়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এরা সবাই বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানকার বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণের কথা জানানো হয়েছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সিলেট সীমান্তে ৩৯ জনকে পুশইন

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেট সীমান্তে ৩৯ জনকে পুশইন
0:00 0:00
1.0x