শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে আট আসামীর যাবজ্জীবন

সিলেটে আট আসামীর যাবজ্জীবন

সিলেটের জকিগঞ্জের বারহাল ইউনিয়নের আব্দুল মুমিন হত্যাকাণ্ডের ঘটনায় ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ জুন) সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এই আদেশ দেন। এ সময় বাকি ১২ জনকে বেকসুর খালাস দেন আদালত।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন জকিগঞ্জের নিজ গ্রামের আব্দুল জলিলের ছেলে কাওসার আহমদ, কয়েছ আমদ, ছয়েফ আহমদ, জুনেদ আহমদ, শফিকুর রহমানের ছেলে শাহীন আহমদ, তজামুল আলীর ছেলে সরোয়ার হোসেন, বারহাল ইউনিয়নের পুটিজরি গ্রামের গুলজার হোসেন ও বিয়ানীবাজার উপজেলার সুরাবৈতের আব্দুল কাদির। তাঁদের মধ্যে মঙ্গলবার আদালতে শাহীন ও জুনেদ উপস্থিত ছিলেন।

আর বাকিরা জামিনে গিয়ে পলাতক রয়েছেন। নিহত মুমিনের শ্বশুর সাত্তার মিয়া জানান, ‘মুমিন হত্যায় জড়িত রয়েছেন অন্তত ২০ জন। সব প্রমাণাদি থাকার পরও আদালত মাত্র ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে বাকিদের খালাস দিয়ে দেন। আমরা এর বিরুদ্ধে আপিল করব।’

মামলার বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ লালা জানান, ‘আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে আট আসামীর যাবজ্জীবন

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৫

featured Image

সিলেটের জকিগঞ্জের বারহাল ইউনিয়নের আব্দুল মুমিন হত্যাকাণ্ডের ঘটনায় ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ জুন) সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এই আদেশ দেন। এ সময় বাকি ১২ জনকে বেকসুর খালাস দেন আদালত।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন জকিগঞ্জের নিজ গ্রামের আব্দুল জলিলের ছেলে কাওসার আহমদ, কয়েছ আমদ, ছয়েফ আহমদ, জুনেদ আহমদ, শফিকুর রহমানের ছেলে শাহীন আহমদ, তজামুল আলীর ছেলে সরোয়ার হোসেন, বারহাল ইউনিয়নের পুটিজরি গ্রামের গুলজার হোসেন ও বিয়ানীবাজার উপজেলার সুরাবৈতের আব্দুল কাদির। তাঁদের মধ্যে মঙ্গলবার আদালতে শাহীন ও জুনেদ উপস্থিত ছিলেন।

আর বাকিরা জামিনে গিয়ে পলাতক রয়েছেন। নিহত মুমিনের শ্বশুর সাত্তার মিয়া জানান, ‘মুমিন হত্যায় জড়িত রয়েছেন অন্তত ২০ জন। সব প্রমাণাদি থাকার পরও আদালত মাত্র ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে বাকিদের খালাস দিয়ে দেন। আমরা এর বিরুদ্ধে আপিল করব।’

মামলার বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ লালা জানান, ‘আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪