বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে নকল প্রবেশপত্র দিয়ে এইচএসসি পরীক্ষা দিতে আসা ছাত্রী আটক

জাল প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে এক ছাত্রী ধরা পড়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) সিলেট সরকারি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরুর দিনেই এ ঘটনা ঘটেছে। তবে ওই ছাত্রী বলছেন- তিনি বিষয়টি জানেন না। তার ভাই অসুস্থ, বর্তমানে হাসপাতালে ভর্তি। তিনি এটি করিয়েছেন। জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) এইচএসসি পরীক্ষা শুরুর দিনে সিলেট সরকারি কলেজ কেন্দ্রে প্রবেশের সময় দেখা যায়- দুই ছাত্রীর একই এডমিট কার্ড। দুজনই সিলেট মদন মোহন কলেজের ছাত্রী। বিষয়টি ধরা পড়ার পর কেন্দ্র কর্তৃপক্ষ সিলেট শিক্ষা বোর্ড ও মদন মোহন কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পরিক্ষা সংশ্লিষ্টরা জানতে পারেন- মোছা. তাহমিনা আক্তার নামের ছাত্রীর প্রবেশপত্রটি ভুয়া। পরে আসল এডমিট কার্ড নিয়ে আসা ফয়জিয়া আক্তার নামের ছাত্রীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দিয়ে তাহমিনাকে আটক করে রাখা হয়। এসময় জিজ্ঞাসাবাদে তাহিমানা জানান- পরীক্ষার ফি প্রদানের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় ওর ভাই এক দালালের কাছে টাকা জমা দেন। ওই দালাল একটি প্রবেশপত্র তাদের সরবরাহ করে। কিন্তু কেন্দ্রে এসে জানতে পারেন এটি ভুয়া। ওই ছাত্রী বলেন- তার ভাই বর্তমানে অসুস্থ, হাসপাতালে ভর্তি। তাই তিনি কেন্দ্রে আসতে পারবেন না। এসময় বিপাকে পড়া ছাত্রী এসময় কেঁদেও ফেলেন। সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ এ জেড এম মাঈনুল হোসেন বলেন- জাল এডমিট কার্ড তৈরির বিষয়ে ওই ছাত্রী বা তার ভাইয়ের হাত থাকলে আমাদের উচিৎ তাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া। কিন্তু পরীক্ষার্থী ছাত্রী হওয়ায় এখানে মানবিকতারও একটি বিষয় আছে। তাই তাকে পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হবে। তিনি বলেন, তারা যদি প্রতারণার শিকার হয়ে থাকেন, তাহলে যে দালালের মাধ্যমে এটি করিয়েছেন, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সিলেটে নকল প্রবেশপত্র দিয়ে এইচএসসি পরীক্ষা দিতে আসা ছাত্রী আটক

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x