শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে করোনায় একজনের মৃত্যু

সিলেটে করোনায় একজনের মৃত্যু

করোনার থাবায় সিলেটে ৬৯বছর বয়সি একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া ব্যক্তি সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

তিনি করোনার জন্য বিশেষায়ীত হাসপাতাল শহিদ শামসুদ্দিনের আইসিইউতে তিনদিন চিকিৎসা নেয়ার পর বৃহস্পতিবার মৃত্যুবরণ করেছেন।

শনিবার (২৮ জুন) এ তথ্য জানিয়েছেন সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান।

তিনি জানান, শুক্রবার রিপোর্ট পেতে দেরী হওয়ায় শনিবার মৃত্যুর এ তথ্যটি জানানো হয়। তিনি আগে থেকেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।

এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ২২ জনের কভিড-১৯ পরীক্ষা করা হলেও কোনো রোগী শনাক্ত হয়নি। বর্তমানে সিলেটে সনাক্তকৃত করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২০ জন।

তাদের মধ্যে মাত্র ৮জন হাসপতালে চিকিৎসাধীন। এরমধ্যে শহিদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ৩, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১, রাগীব রাবেয়ায় ১, আলহারামাইনে ১ ও ইবনেসিনা হাসপাতালে ২ জন।

অপর ১২ জন নিজ দায়িত্বে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। এ বছর সিলেট বিভাগে মোট ২৯৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে করোনায় একজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৫

featured Image

করোনার থাবায় সিলেটে ৬৯বছর বয়সি একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া ব্যক্তি সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

তিনি করোনার জন্য বিশেষায়ীত হাসপাতাল শহিদ শামসুদ্দিনের আইসিইউতে তিনদিন চিকিৎসা নেয়ার পর বৃহস্পতিবার মৃত্যুবরণ করেছেন।

শনিবার (২৮ জুন) এ তথ্য জানিয়েছেন সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান।

তিনি জানান, শুক্রবার রিপোর্ট পেতে দেরী হওয়ায় শনিবার মৃত্যুর এ তথ্যটি জানানো হয়। তিনি আগে থেকেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।

এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ২২ জনের কভিড-১৯ পরীক্ষা করা হলেও কোনো রোগী শনাক্ত হয়নি। বর্তমানে সিলেটে সনাক্তকৃত করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২০ জন।

তাদের মধ্যে মাত্র ৮জন হাসপতালে চিকিৎসাধীন। এরমধ্যে শহিদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ৩, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১, রাগীব রাবেয়ায় ১, আলহারামাইনে ১ ও ইবনেসিনা হাসপাতালে ২ জন।

অপর ১২ জন নিজ দায়িত্বে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। এ বছর সিলেট বিভাগে মোট ২৯৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪