বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

জৈন্তাপুরে হাওরে থেকে ভারতীয় মহিষ জব্দ করলো পুলিশ

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ভারত থেকে চোরাই পথে আসা ৭টি বড় আকারের মহিষ জব্দ করা হয়েছে। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৮ শে জুন) রাতে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে পুলিশ। রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত ঘিলাতৈল এলাকায় হাওর থেকে মালিকবিহীন অবস্থায় ৭টি ভারতীয় মহিষ জব্দ করা হয়।

পুলিশ জানায়, জব্দকৃত মহিষগুলোর আনুমানিক বাজারমূল্য সাড়ে দশ লক্ষ টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

তিনি আরও বলেন, জৈন্তাপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও চোরাচালান প্রতিরোধে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

জৈন্তাপুরে হাওরে থেকে ভারতীয় মহিষ জব্দ করলো পুলিশ

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x