বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির আড়ালে ষড়যন্ত্র রয়েছে: এ্যানি

পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচনের যে দাবি উঠেছে, এর আড়ালে ষড়যন্ত্র লুকিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

সোমবার (৩০ জুন) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির এ যুগ্ম মহাসচিব বলেন, পিআর পদ্ধতিতে যারা নির্বাচন চায়, এর পেছনে ষড়যন্ত্র লুকিয়ে আছে। এতে লাভবান কারা হবে তা ভাবতে হবে। ষড়যন্ত্র বাস্তবায়ন হলে ফ্যাসিস্টরা সুযোগ পাবে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, জুলাই আন্দোলনে মনোবল দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সাহস দিয়েছেন। বিএনপি চেয়ার‌পারসন খালেদা জিয়াও সাহস জুগিয়েছেন। এতে বিএনপিকর্মীরা পিছপা হননি। তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐকবদ্ধ করে আন্দোলন হওয়ায় শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন।

‘এখন চ্যালেঞ্জ দেশ গড়ার। তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক আশা দিয়েছে’, যোগ করেন বিএনপির এ নেতা।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির আড়ালে ষড়যন্ত্র রয়েছে: এ্যানি

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x