সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সুনামগঞ্জ-৪ আসনে জমিয়তের প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী

সুনামগঞ্জ-৪ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের  প্রার্থী মনোনীত হয়েছেন প্রিন্সিপাল হাফিজ মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী।

আজ বৃহস্পতিবার (৩জুলাই) সুনামগঞ্জ জেলার আওতাধীন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর উদ্যোগে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের প্রস্তাবনার আলোকে দলীয় সিদ্ধান্ত গৃহীত হয়।

আলোচনার ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভপুর) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (নিবন্ধন-২৩) এর পক্ষ থেকে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট আলেম, সমাজসেবক ও প্রবাসী ব্যক্তিত্ব প্রিন্সিপাল হাফিজ মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী।

মনোনয়ন পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন:“আলহামদুলিল্লাহ। সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভপুর) আসন থেকে আমাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় আমি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, সুনামগঞ্জ জেলা শাখাকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বিশ্বাস করি, এই মনোনয়ন ব্যক্তি নয়, একটি আদর্শ, একটি আকিদা ও জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে। ইনশাআল্লাহ, এই দায়িত্বকে আমি আমানত মনে করে দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করবো।”

🔹 প্রার্থী পরিচিতি: প্রিন্সিপাল হাফিজ মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী প্রার্থী, সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভপুর) দল: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (নিবন্ধন-২৩) প্রতীক: খেজুর গাছ 🌴 তিনি যুক্তরাজ্যপ্রবাসী ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট সমাজসেবক ও Darul Hikmah Society UK-এর চেয়ারম্যান। প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল, Darul Hikmah Al-Islamia, Sunamganj। তিনি জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর (বিয়ানীবাজার) থেকে দাওরায়ে হাদীস সম্পন্ন করেন এবং এমসি কলেজ থেকে অনার্স শেষ করে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্যে যান। বর্তমানে তিনি Newcastle Bangladesh Association Jame Masjid-এর ইমাম ও খতিব। বিভিন্ন ব্যবসা ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে ও প্রবাসে কর্মসংস্থান সৃষ্টি করেছেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ইউরোপ শাখার প্রচার সম্পাদক। তাঁর বড় ভাই, তাইয়্যিবুর রহমান চৌধুরী, ছিলেন শান্তিগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং সুনামগঞ্জ জেলা জমিয়তের বর্তমান সাধারণ সম্পাদক।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জ-৪ আসনে জমিয়তের প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x