রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

স্বজন হারালেন জামায়াত আমির, জামায়াতের শোক প্রকাশ 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শাশুড়ি আয়শা আহমাদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ৬ জুলাই এক শোকবাণী প্রদান করেছেন। শোকবাণীতে তিনি বলেন, মরহুমা আয়শা আহমাদ একজন পরহেযগার ও গুণী মহিলা ছিলেন।

একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে তিনি ইসলামী আন্দোলনের অনেক খেদমত করে গিয়েছেন। কোমল হৃদয় ও সদয় ব্যবহার ছিল তাঁর অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য। তিনি অতি সহজেই মানুষকে আপন করে নিতে পারতেন।

আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর জীবনের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন।

চিরদিনের এ সফরে আল্লাহ তাআলা তাঁর প্রতি রহম করুন, রহমতের ফেরেশতাদেরকে দিয়ে তাঁকে সাহায্য করুন। আল্লাহ তাআলা তাঁর বারযাখ ও জান্নাতের জিন্দেগি প্রশান্তিময় করুন।

তাঁর এই গোলামকে প্রিয় গোলামদের মধ্যে শামিল করে জান্নাতের আলা দারাজা দান করুন। তাঁর পরিবারের সদস্যবৃন্দ ও আত্মীয়-স্বজনকে আল্লাহ তাআলা সবরে জামিল আতা করুন। আমিন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

স্বজন হারালেন জামায়াত আমির, জামায়াতের শোক প্রকাশ 

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৫

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শাশুড়ি আয়শা আহমাদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ৬ জুলাই এক শোকবাণী প্রদান করেছেন। শোকবাণীতে তিনি বলেন, মরহুমা আয়শা আহমাদ একজন পরহেযগার ও গুণী মহিলা ছিলেন।

একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে তিনি ইসলামী আন্দোলনের অনেক খেদমত করে গিয়েছেন। কোমল হৃদয় ও সদয় ব্যবহার ছিল তাঁর অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য। তিনি অতি সহজেই মানুষকে আপন করে নিতে পারতেন।

আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর জীবনের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন।

চিরদিনের এ সফরে আল্লাহ তাআলা তাঁর প্রতি রহম করুন, রহমতের ফেরেশতাদেরকে দিয়ে তাঁকে সাহায্য করুন। আল্লাহ তাআলা তাঁর বারযাখ ও জান্নাতের জিন্দেগি প্রশান্তিময় করুন।

তাঁর এই গোলামকে প্রিয় গোলামদের মধ্যে শামিল করে জান্নাতের আলা দারাজা দান করুন। তাঁর পরিবারের সদস্যবৃন্দ ও আত্মীয়-স্বজনকে আল্লাহ তাআলা সবরে জামিল আতা করুন। আমিন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪