শান্তি বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন সুনামগঞ্জ-৪ আসনে ত্রয়োদশ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইউকে জমিয়ত নেতা প্রিন্সিপাল মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী।
৭ জুলাই তিনি গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির এ আহবান জানান।
তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠা ও রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। পবিত্র কুরআনুল কারীমে অশান্তি সৃষ্টি করা হত্যার চেয়ে মো জঘন্য আখ্যা দেয়া হয়েছে। তাই দলমত নির্বিশেষে সবাইকে শান্তির পক্ষে থাকতে হবে উল্লেখ করে জমিয়তের এই নেতা বলেন, ইসলামি ঘরানার রাজনীতির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো পরাশক্তি আমাদেরকে বিষোদগার করতে পারবে না।
তিনি সম্প্রতি গৌরারং ইউনিয়নে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু সমাধান করতে যারা সময় ও শ্রম দিয়েছেন সবাইকে মুবারকবাদ জানান।
মতামত