বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে গণপরিবহন ধর্মঘট, দুর্ভোগ চরমে

সিলেটে গণপরিবহন ধর্মঘট, দুর্ভোগ চরমে

সিলেটে পরিবহন শ্রমিক কর্মবিরতি সকাল থেকে শুরু হয়েছে। যান চলাচল না করায় বিপাকে পড়েছেন ঘর ও কর্মমুখী মানুষেরা। যানবাহনের জন্য রাস্তায় দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে।

মঙ্গলবার (৮জুলাই) সকাল ৬ টা থেকে সিলেটে পাথর কোয়ারি খোলে দেয়া সহ ৬ দফা দাবিতে পালিত হচ্ছে শ্রমিক কর্মবিরতি। এই কর্ম বিরতির ফলে রাস্তায় কোন ইঞ্জিন চালিত গণপরিবহন ছিল না। তাই কার্যত সড়ক যোগাযোগ অচল হয়ে পড়েছে।

সিলেট বিভাগীয় সড়কপরিহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ মঙ্গলবার থেকে এই পরিবহন শ্রমিকদের কর্ম বিরতির আহবান করে।

সড়ক পরিবহন মালিক-শ্রমিকদের দবি সমুহ হলো, তাদের ৬ দফা দাবিগুলো হলো সড়ক পরিবহণ আইন ২০১৮ এর ৩৬ ধারা প্রদত্ত ক্ষমতাবলে সরকার বাস-মিনিবাসের ক্ষেত্রে ২০ বছর এবং ট্রাক পিকআপ কাভার্ডভ্যান ২৫ বছর, সিএনজি ও ইমা লেগুনা এর ক্ষেত্রে ১৫ বছর ইকোনোমিক লাইফ নির্ধারণ করার প্রজ্ঞাপন বাতিল করা, সিলেটের সকল পাথর কোয়ারীর ইজারা স্থগিতাদেশ প্রত্যাহার ও সনাতন পদ্ধতিতে বালু মহাল এবং পাথর কোয়ারী খুলে দেওয়া, বিআরটিএ কর্তৃক সকল গাড়ির ফিটনেস সার্টিফিকেট প্রদানে ঠিকাদারী প্রতিষ্ঠানের ছাড়পত্র বাতিল ও গণ পরিবহন ও পণ্য পরিবহনের উপর আরোপিত বার্ধিত টেক্স প্রত্যাহার করা, সিলেটের সকল ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করন বন্ধ, বিদ্যুৎ মিটার ফেরত ও ভাংচুরকৃত মিলের ক্ষতিপূরণ এবং গাড়ি থেকে নিয়ে যাওয়া পাথর ও বালুর ক্ষতি পূরণ দেওয়া, সিলেটের পরিবহণ মালিক-শ্রমিক ও ব্যবসায়ী এবং সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নেওয়া জেলা প্রশাসক মুহাম্মদ শের মাহবুব মুরাদকে অবিলম্বে সিলেট থেকে প্রত্যাহার করা ও সড়কে বালু ও পাথরবাহী গাড়িসহ সকল ধরনের পণ্যবাহী গাড়ির চালকদের হয়রানী বন্ধ করা।

এদিকে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও জামায়াত নেতা মাওলানা লোকমান আহমদ শ্রমিক কর্মবিরতিতে রাস্তায় নিজ মালিকানাধীন সড়ক পরিবহন চালানোর ঘোষনা দিলেও সকাল সোয়া ৯ টা পর্যন্ত বাস-ট্রাক বা অন্য কোন পরিবহন রাস্তায় চলাচল করতে দেখা যায় নি। এতে জরুরী প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছেন তাদের পথে আটকে থাকতে দেখা যায়।

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সিলেটে গণপরিবহন ধর্মঘট, দুর্ভোগ চরমে

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেটে গণপরিবহন ধর্মঘট, দুর্ভোগ চরমে
0:00 0:00
1.0x