বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

হারে টি-২০ শুরু টাইগারদের

হারে টি-২০ শুরু টাইগারদের

বাংলাদেশের দেওয়া ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালোই জবাব দেয় শ্রীলঙ্কা। দুই ওপেনারের দায়িত্বশীল ব্যাটিংয়ে বিনা উইকেটে ৫০ রান করে তারা। এর পর কুশাল মেন্ডিসের ৭৩ রানের উপর ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় লংকানরা। ব্যাটিং ব্যর্থতা আর বোলিংয়ের ছন্দপতনে প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হেরে গেল বাংলাদেশ। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লঙ্কানরা।

টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান তোলে বাংলাদেশ। জবাবে ১ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক শ্রীলঙ্কা।বাংলাদেশের হয়ে ইনিংসের গোড়াপত্তন করেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ তামিম। মারমুখী ছিলেন ইমন, খেলেন ২২ বলে ৩৮ রানের ইনিংস (৫ চার, ১ ছয়)। অপরপ্রান্তে ধীরগতিতে খেলেন তামিম, ১৭ বলে করেন ১৬ রান।

উদ্বোধনী জুটি ভাঙার পর দ্রুত বিদায় নেন লিটন দাস (৬), ইমন (৩৮) ও হৃদয় (১০)। এরপর নাইম শেখ ও মেহেদী হাসান মিরাজ কিছুটা প্রতিরোধ গড়লেও রানরেট বাড়াতে পারেননি। নাইম অপরাজিত থাকেন ২৯ বলে ৩২ রান করে, মিরাজ করেন ২৩ বলে ২৯ রান।

শেষদিকে শামীম হোসেন পাটোয়ারির ঝড়ো ইনিংসে কিছুটা গতি পায় বাংলাদেশের ইনিংস। ২ ছক্কায় ৫ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন তিনি। শ্রীলঙ্কার হয়ে থিকশানা ২ উইকেট নেন, একটি করে পান থুশারা, শানাকা ও ভেন্ডারসে।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাট হাতে ঝড় তোলেন পাথুম নিশাঙ্কা ও কুশাল মেন্ডিস। পাওয়ার প্লেতেই তুলে ফেলেন ৮৩ রান। ৩১ বলে হাফসেঞ্চুরি করেন মেন্ডিস। নিশাঙ্কা ৪২ রানে আউট হন মিরাজের বলে। ২৪ রান করা কুশাল পেরেরাকে ফিরিয়ে দেন রিশাদ হোসেন।

মেন্ডিসকে (৫৪) আউট করেন সাইফউদ্দিন, দুর্দান্ত ক্যাচটি নেন শর্ট কাভারে ফিল্ডিং করা শামীম। এরপর আভিস্কা ফার্নান্দো ও চারিথ আসালাঙ্কার ব্যাটে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

হারে টি-২০ শুরু টাইগারদের

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
হারে টি-২০ শুরু টাইগারদের
0:00 0:00
1.0x