বিপুল সংখ্যক পুলিশের একটি অভিযানিক টিম হানা দিয়েছে সিলেটের বহুল আলোচিত নগরীর কাষ্টঘর সুইপার কলোনীতে।
শনিবার (১২ জুলাই) বিকেলে এই অভিযান চালানো হয়।
অভিযানকালে ২৫ জনকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন মোস্তাকিম আহমেদ আনন্দ, জাকির হোসেন রাকিব, মোঃ সফর আলী, মোঃ আব্দুর রাকিব, মোঃ দেলোয়ার হোসেন, অন্তর বাশফর, মনির হোসেন, মিঠুন বাশফর, লক্ষণ লাল, বিপ্লব লাল, আশিক লাল, শ্রাবণ লাল, থাকাশ রায়, আক্তার হোসেন, শুভ লাল, আকাশ সরকার, অজিত বর্মন, টিটুলাল, মোন্না লাল, ব্লুটকি রানী, সালমা বেগম, মোঃ আলামিন মিয়া, ওম লাল, মোঃ সাকিবুল ইসলাম, পাপ্পু লাল বাশফর।

অভিযানে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৯০ পুড়িয়া গাঁজা, ১৫৮ লিটার দেশীয় চোলাই মদ এবং মাদক বিক্রয়ের নগদ ৫৭,০৫০ টাকা জব্দ করা হয়।

বিষয়টি এসএমপি'র ভেরফাইড পেইজে এই অভিযানের তথ্য ও ছবি প্রকাশ করা হয়।
