সুনামগঞ্জ-৪ আসনে নির্বাচনকে সামনে রেখে জমিয়তের কার্যক্রম জোরদার করার পরামর্শ দেন বক্তারা।
রোববার ভার্চুয়ালি এক মতবিনিময় সভায় বক্তারা দলের নানা বিষয়ের পাশাপাশি নির্বাচনকেন্দ্রিক জমিয়তের কার্যক্রম মকে গতিশীল করার বিভিন্ন প্রস্তাব দেন।
ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন শায়খ মাওলানা আব্দুল ওয়াহাব, সভাপতি, জমিয়ত সদর উপজেলা শাখা।
অতিথি হিসাবে যোগ দেন মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মাওলানা রফিক আহমদ উলাশনগরী।
মুখ্য অতিথি হিসেবে যুক্ত ছিলেন হাফিজ মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনে জমিয়তের মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী।
সভায় নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে সংগঠনের কার্যক্রম জোরদার করা, তৃণমূলে সংগঠনকে গতিশীল করা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী বৃহস্পতিবার বাদ জোহর দারুল হিকমাহ আল-ইসলামিয়া মিলনায়তনে তিন শাখার সকল দায়িত্বশীল ও সহযোগী সংগঠনের মূল দায়িত্বশীলদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।