বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেট সীমান্তে সোয়া কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে অভিযান চালিয়ে এক কোটি ২৭ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানের মালামাল জব্দ করেছে ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

মঙ্গলবার (১৫ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ ৪৮ বিজিবি’র সদস্যরা সীমান্তবর্তী সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, প্রতাপপুর, দমদমিয়া ও উৎমা বিওপি এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য — শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, সুপারি, চিনি, বিড়ি, জিরা, টমেটো, সাবান, আইবল ক্যান্ডি, মুভ ক্রিম, ডেরোবিন অয়েন্টমেন্ট, চকলেট, মোটরসাইকেল, মদ ও বিয়ার জব্দ করা হয়।

আটককৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ১ কোটি ২৭ লাখ ৮৫ হাজার ৬৯০ টাকা। বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক জানান, “সীমান্তে চোরাচালান প্রতিরোধে আমাদের গোয়েন্দা কার্যক্রম ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানও তারই অংশ।”

আটক মালামালের বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সিলেট সীমান্তে সোয়া কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x