বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

যুক্তরাষ্ট্রে মেধার স্বাক্ষর রাখলেন বিয়ানীবাজারের ফরহাদ হোসেন

যুক্তরাষ্ট্রে শিক্ষা ও মেধার পরিশ্রমী প্রতীক সিলেটের বিয়ানীবাজারের ছেলে ফরহাদ হোসেন আবারও প্রমাণ করলেন—পরিশ্রম, নিষ্ঠা ও একাগ্রতা থাকলে সাফল্য শুধু সময়ের ব্যাপার।

সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্রাণকেন্দ্র লস এঞ্জেলেসে অবস্থিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইন্টারন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি থেকে Business Analytics বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন।

সবচেয়ে গর্বের বিষয় হলো, তিনি তার একাডেমিক কৃতিত্বে CGPA ৪.০০ (out of 4.00) অর্জন করে নিজেকে প্রমাণ করেছেন একজন মেধাবী ও প্রতিশ্রুতিশীল শিক্ষার্থী হিসেবে। এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের শিক্ষার্থী সমাজের জন্যও একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত।

Business Analytics বর্তমান বিশ্বে একটি অত্যন্ত চাহিদাসম্পন্ন ও ভবিষ্যতমুখী শিক্ষাক্ষেত্র। এই বিষয়ে ফরহাদ হোসেনের দক্ষতা অর্জন তাকে কেবল একাডেমিক দিক থেকে সমৃদ্ধ করেনি, বরং তাকে করে তুলেছে একজন ভবিষ্যত নেতৃত্বদানের যোগ্য প্রযুক্তিনির্ভর বিশ্লেষক, যিনি বিশ্বব্যাপী কর্পোরেট সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখতে সক্ষম।

ফরহাদ হোসেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া গ্রামের সাইদুল ইসলাম ও মেহেরুন নেছা দম্পত্তির ছেলে। ছয় ভাইবোনের মধ্যে ফরহাদ হোসেন পঞ্চম।

তার এই সফলতা শুধু তার একার নয়, এটি পুরো এলাকা তথা সিলেটের জন্য গর্বের বিষয়।

স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ফরহাদ হোসেন দেশের-বিদেশের সকল আত্মীয়স্বজন, শিক্ষক, বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং সহযাত্রীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “আল্লাহর অশেষ রহমতে আজ আমি এই পর্যায়ে পৌঁছাতে পেরেছি। দেশ-বিদেশের যারা আমার জন্য দোয়া ও সহযোগিতা করেছেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। ভবিষ্যতেও আপনাদের দোয়া ও ভালোবাসা কামনা করি।”

আমরা ফরহাদ হোসেনের এই কৃতিত্বপূর্ণ অর্জনে আন্তরিক অভিনন্দন জানাই এবং তার ভবিষ্যৎ জীবনের প্রতিটি পদক্ষেপে সফলতা ও সমৃদ্ধি কামনা করি।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে মেধার স্বাক্ষর রাখলেন বিয়ানীবাজারের ফরহাদ হোসেন

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x