শহীদ তুরাবের বয়োবৃদ্ধ মা মমতাজ বেগম এখন আর একা চলতে পারেন না। অন্যজনের উপর ভর করে চলতে হয় তাঁকে।
ছেলে তুরাবের মৃত্যু যেন তাকে আরো বেশি বিধ্বস্ত করেছে। তুরাবে পোশাক জড়িয়ে বিছানায় শুয়ে থাকেন তিনি। বাড়ীতে তুরাবের সহকর্মীদের উপস্থিতি টের পেয়ে যেনো, তাঁর কাঁন্নার আওয়াজ আরো বেড়ে গেল। তুরাবের বড় ভাই জাবুরকে দিয়ে তুরাবের সহকর্মীদের নিজের কাছে ডেকে নিয়ে জড়িয়ে ধরে আমার তুরাব বলে হাউমাউ করে কাঁদতে লাগলেন তিনি। কাঁন্নার মাঝেও তার কন্ঠ থেকে ভাঙ্গা ভাঙ্গা সুরে ভেসে আসছিল আমার তুরাবের বিচার কী আমি দেখে যেতে পারবো না? আমার তুরাবের হত্যাকারীদের বিচার বেঁচে থাকতে দেখে যেতে পারবো না, বলেই আবার কাঁন্নায় ভেঙ্গে পড়েন তিনি। উপস্থিত তুরাবের সহকর্মী এবং স্বজনেরা কেউ তাকে আর সান্তনা দিতে পারেননি। কেউ জানেনা তুরাবের মায়ের এই প্রশ্নের উত্তর। তাইতো সবাই নিরব থাকলেও মমতাজ বেগম নিরব থাকতে পারেননি।
অন্তত নিজের মৃত্যুর আগে ছেলে হত্যার বিচার দেখতে চান শহীদ সাংবাদিক তুরাবের বৃদ্ধ মা মমতাজ বেগম। প্রকৃত দোষীদের শাস্তি দেখে যেতে পারলে তবেই তাঁর মনে শান্তি আসবে। তুরাবের আত্মা শান্তি পাবে বলে জানিয়েছেন তুরাবের মা মমতাজ বেগম।
তুরাব হত্যার আজ এক বছর পূর্ণ হলেও এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি নেই মামলায়। কাঁদতে কাঁদতে নিজের আক্ষেপ ও হতাশার কথা জানালেন তিনি। শহীদ তুরাবের বড় ভাই আবু হাসান মো. আজরফ জাবুর মামলা অগ্রগতি নিয়ে হতাশা ব্যক্ত করে বলেন, তুরাবকে পুলিশ পূর্ব পরিকল্পনা মাফিক গুলি করে মেরেছে। ঘটনার বছর পেরিয়ে গেলেও চার্জশিট পর্যন্ত দেয়া হয়নি। আমার বয়োবৃদ্ধ মা প্রতিদিনই তুরাবের কথা স্মরণ করে কান্না করেন। তার শেষ ইচ্ছা তিনি তুরাবের খুনিদের বিচার দেখতে যান। কিন্তু জানিনা আমার মায়ের শেষ ইচ্ছাটি পূরণ হবে কিনা? পুলিষ এখনো আমার ভাইয়ের খুনীদের গ্রেফতার অনেককে গ্রেফতার করেনি। সরকারের কাছে একটাই চাওয়া, আমার ভাই তুরাবের খুনিদের যেন দ্রুত শাস্তির ব্যবস্থা করা হয়।
গত বছরের ১৯ জুলাই শুক্রবার জুমার নামাজের পর বেলা ২টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিল বের করে বিএনপি। মিছিল জিন্দাবাজারের দিকে যাওয়ার সময় পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের ছোড়া গুলিতে গুরুতর আহত হন তুরাব। সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যায় প্রাণ হারান সাংবাদিক আবু তাহের মো. তুরাব।
বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামের মাষ্টার আবদুর রহিমের চার সন্তানের সবার ছোট তুরাব। তার বড় দুই ভাই ছাড়াও এক বোন রয়েছেন। তুরাব তিনি দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক জালালাবাদ প্রত্রিকায় কর্মরত ছিলেন।
তুরাবের মৃত্যুর পর তার বড় ভাই আবুল হাসান মো. আজরফ জাবুর বাদি হয়ে গেল বছরের ১৯ আগষ্ট মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এসএমপির সাবেক অতিরিক্ত উপকমিশনার মো. সাদেক দস্তগির কাউছার, অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ সহ ১৮ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাত নামা ২৫০ জনকে আসামি করে আদালতে একটি অভিযোগ দায়ের করেন।
সিলেটের অতিরিক্ত মহানগর আদালতের মূখ্য আদালতের হাকিম অভিযোগটি এফআইআর হিসেবে রেকর্ডভুক্ত করার জন্য কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। কোতোয়ালী মডেল থানা থেকে বর্তমানে মামলাটি সিআইডির টিমের তদন্তাধীন রয়েছে। এখন পর্যন্ত এই মামলায় দুজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে দায়িত্বরত কর্মকর্তারা। কিন্তু এই ১ বছরে বাকি আসামিদের কে গ্রেফতারে ব্যর্থতা এবং চার্জশিট প্রদান করতে না পারায় সকলের মাঝের ক্ষোভের সঞ্চার হয়েছে।
আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক শাহ আলম বলেন, আমরা ইতোমধ্যে ৪০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করেছি। গ্রেফতারকৃত মেট্রোপলিটন পুলিশের সাবেক মো. সাদেক দস্তগির কাউছার ও কনস্টেবল উজ্জ্বল সিংহকে আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আগামী রোববার রিমান্ড শুনানী করা হবে। আশাকরি আগামী মাসের ভেতর আদালতে চার্জশীট জমা দিতে পারবো। সকল আসামিদের তথ্য ব্যাপক তদন্তের স্বার্থে কিছুটা সময় বিলম্বিত হচ্ছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই পরিদর্শক মো. মোরসালিন বলেন, এখন পর্যন্ত মেট্রোপলিটন পুলিশের সাবেক মো. সাদেক দস্তগির কাউছার ও কনস্টেবল উজ্জ্বল সিংহসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরকে গ্রেফতারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বর্তমানে মামলাটি আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনালের অধীনে তদন্ত কার্যক্রম চলছে। আমাদের উভয়ের সমন্বয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আশাকরি আগষ্ট মাসের মধ্যে চার্জশিট জমা দেয়া হবে।
সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন বলেন, এটিএম তুরাব হত্যার এক বছর পেরিয়ে গেলেও মামলার অগ্রগতি সম্ভষজনক নয়। শুনেছি, এখনো তদন্তে আটকে আছে মামলাটি। তুরাবের মামলাটি আর দশটি মামলার মতো নয়। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এটিএম তুরাব শহীদ হয়েছেন। এই হত্যাকা-ের প্রত্যক্ষদর্শী সাক্ষি থাকার পরও মামলাটি নিস্পত্তির দিকে না যাওয়াটা হতাশার। আমরা চাই, অতিদ্রুত যেনো তুরাব হত্যা মামলার নিষ্পত্তি হয় এবং প্রকৃত দোষীদের সর্বোচ্চ শাস্তি হয়। তিনি বলেন, তুরাব নিহতের ঘটনা প্রমাণ করে সাংবাদিকরা কোথাও নিরাপদ নয়। মাঠে ময়দানে ঝুঁকি নিয়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে হয়। এতে অনেককেই চক্ষুশূল হতে হয়। দিনেদিনে এ পেশায় নিয়োজিতদের ঝুঁকি বাড়ছে। তুরাব হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে ভবিষ্যতে সাংবাদিকদের ওপর কেউ আঘাত করার সাহস করবে না। তাছাড়া পেশাদার সাংবাদিকদের সুরক্ষা আইনের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করতে হবে।
তুরাব হত্যা মামলার স্বাক্ষী ও প্রত্যক্ষদর্শী সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোশিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ সাংবাদিক মাহমুদ হোসেন বলেন, ওই দিন জুমার নামাজ পরবর্তী ছাত্র-জনতার এই মিছিল মসজিদের সামনে অতিক্রম করতেই তুরাব রাস্তার ডিভাইডারের উপর দাড়িয়ে ছবি তুলছিল। ঠিক ওই সময়টাই রাস্তার ওপাশ থেকে মূহুর্মুহ শব্দ শোনা যায়। সাথে সাথেই সহকর্মী রাব্বির ডাক শোনতে পেলাম মাহমুদ তুরাব পড়ে গেছে। ডান দিকে এগিয়ে গিয়ে তাকাতেই দেখি তুরাব একটি সিএনজি অটোরিকশার পাশে
রক্তাক্ত অবস্থায় বসে আছে। সাথে সাথে তাকে ধরে আমরা হাসপাতালে নিয়ে যাই। গুলিতে নিহত তুরাব হত্যার ১ বছর হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে। একটি কথাই বলবো, আমার ভাই তুরাবের হত্যাকারীদের বিচারের মধ্যমে সর্বোচ্চ শাস্তি দাবি করছি। পাশাপাশি মাঠের সাংবাদিকদের নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়।
তুরাব হত্যা মামলার অপর স্বাক্ষী ও সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোশিয়েশনের সাধারণ সম্পাদক ইশকার ইবনে আমিন রাব্বি বলেন, মামলা নিয়ে কোন সন্তুষ্টি নেই। কেননা এই ১ বছরে একাধিক বার আমরা স্বাক্ষী দিয়েছি। কিন্তু আশানুরুপ কোন বিচার প্রক্রিয়ার আগ্রগতি দেখতে পায়নি। একজন নিরস্ত্র ব্যাক্তিকে এভাবে আক্রমণ করে হত্যা করাটা কতটা নির্মম তা ভাষায় প্রকাশ করতে পারবো না। সেতো তার দায়িত্ব পালন করতে গিয়েছিল কাউকে আঘাত করতে নয়। তবে কেন তার গায়ে এতো গুলি লাগলো। এখন আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনালের দিকে তাকিয়ে আছি। তারা কত দ্রুত তারা বিচার কার্যক্রম তুরাব হত্যা মামলার আরেক স্বাক্ষী ও ঘটনার প্রত্যক্ষদর্শী মো. মোহিদ হোসেন বলেন, শহীদ তুরাবের আত্মার মাগফেরাত কামনা করছি। আমাদের সহকর্মীর এভাবে বিদায় সত্যিকার অর্থে খুবই কষ্টের । আমার চাওয়া আর কোন তুরাবকে যেন এভাবে প্রাণ হারাতে না হয়।
তুরাব হত্যার ১ বছর হয়েগেল অথচ এখন পর্যন্ত তদন্ত কর্মকর্তা কোন চার্জশীট দিতে পারেন নি। অন্তত চার্জশীটের মাধ্যমে জাতি জানতে পারতো এই হত্যার সাথে জড়িত কারা। আসামি গ্রেফতারেও নেই কোন উল্লেখ যোগ্য অর্জন। আমি চাই দ্রুত চার্জশীট দিয়ে দোষীদের কে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা। এতদিনে মামলার অগ্রগতি না হওয়াটা খুবই হতাশার।
সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির বলেন, এই ১ বছরে প্রত্যক্ষ স্বাক্ষী থাকার পর তুরাব হত্যা মামলায় যতটুকু অগ্রগতি হওয়ার কথা ছিল তা হয়নি যা সত্যিই দুঃখ জনক। আমি চাই যতদ্রুত সম্ভব তুরাব হত্যা কান্ডে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার সম্পন্ন করা।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুর তালুকদার বলেন, মাত্র দুজন আসামি কে গ্রেফতার করা হয়েছে এছাড়াও বাকি আর কাউ কে গ্রেফতার করতে পারেনি। জনগনের টাকায় কেনা অস্ত্র ব্যবহার করে যারা আমার সহকর্মী তুরাব কে হত্যা করেছে তারা এখনো ধরা ছোঁয়ার বাইরে। এছাড়াও শুনেছি যে অনেক আসামি দেশের বাইরে চলে গেছে। মোট কথা সঠিক তদন্ধের মাধ্যমে, প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীর বিচার নিশ্চিত করা। এমনও হতে পারে এজাহারে যার নাম রয়েছে সে দোষী নয়। আবার এজাহারে নাম নেই তার ইন্ধনে তুরাব কে হত্যা করা হয়েছে। আমি চাই প্রকৃত দোষীর বিচার নিশ্চিত করা হোক।
দৈনিক শ্যামল সিলেটের সৌজন্যে