বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে জুলাই ফাউন্ডেশনের টাকা পাননি শহীদ ওয়াসিমের পরিবার!

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থাণ কেড়ে নিয়েছে সহস্র প্রাণ। কাউকে করেছে সন্তানহারা, কেউ হয়েছেন এতিম। স্বামী হারিয়ে অনেক স্ত্রীরা হয়েছেন সর্বশান্ত। আদরের ভাইকে হারিয়ে বোনের অশ্রুসিক্ত জীবন। সন্তান হারা মায়ের আহাজারি থামেনি আজো। প্রিয়জন হারানোর বেদনা কারও চেয়ে কারও কম নয়। যে কারণে শহীদ পরিবারে নমিনীর সংখ্যাও কম নয়।

কোন পরিবারে স্ত্রী-সন্তান, আবার কোন পরিবারে মা-বার নমিনী। বাবা-মায়েরসঙ্গে কিছু কিছু পরিবারে স্ত্রী-সন্তানরাও যৌথ নমিনী রয়েছেন।

নমিনীর আধীক্যতায় অনেক পরিবারে মধুর সম্পর্কে ছেদ পড়েছে সরকারী-বেসরকারি প্রাপ্ত অনুদান নিয়ে।

গত বছরের ১৯ জুলাই ছাত্র-জনতা অভ্যুত্থাণে ঢাকার বাড্ডায় গুলিতে প্রাণ হারান ওয়াসিম। প্রত্যেকটি শহীদ পরিবারকে ৫ লাখ টাকা করে অনুদান দেয় জুলাই স্মৃতি ফাউন্ডেশন। জুলাই ফাউন্ডেশনের সুস্পষ্ট কোন নীতিমালা না থাকায় পরিবারগুলোতে আর্থিক ইস্যু নিয়ে তৈরী হয়েছে বিভেদ। কোন নমিনী কতটুকু অংশ পাবেন, কার ভাগে কতটুকু অংশ যাবে, এ বিষয়ে কোন নীতিমালা চূড়ান্ত করতে পারেনি জুলাই ফাউন্ডেশন। যার মাশুল দিচ্ছে অনেক শহীদ পরিবার।

একইভাবে অবস্থা দেখা গেছে সিলেটের শহীদ ওয়াসিমের পরিবারে। শহীদ ওয়াসিমের মৃত্যুর আজ এক বছর পূর্ণ হলেও এখনো জুলাই ফাউন্ডেশনের ৫ লাখ টাকা পায়নি তাঁর পরিবার।

এসব সমস্যা সমাধানেও একেবারে উদাসীন জুলাই ফাউন্ডেশন শহীদ পরিবারে সহযোগীতা প্রদানের ক্ষেত্রে ফুটে ওঠেছে তাদের অবহেলার চিত্র। সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলও যেন অনেকটা গা বাঁচিয়ে চলছে এসব ক্ষেত্রে। তাই সরকারের বিভিন্ন সহযোগীতা সমানভাবে অথবা একই সময়ে পাচ্ছেন না অনেক শহীদ পরিবার। এতে অনেক শহীদ পরিবার বৈষম্যের শিকার হচ্ছেন।

সিলেট সদর উপজেলার ইনাতাবাদ গ্রামের শহীদ ওয়াসিমের পরিবার যেন তার আরেকটি উদাহারন। জুলাই ফাউন্ডেশনের অনুদানের টাকা দেশের অধিকাংশ শহীদ পরিবারে পৌছালেও শহীদ ওয়াসিমের পরিবার এখন পায়নি।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থাণে নিহত শহীদ ওয়াসিমের পরিবারে যৌথ দাবিদার হওয়ায় জুলাই ফাউন্ডেশনের অনুদানের ৫ লাখ টাকা এখনো মিলেনি। পরিবারিক এই সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসছেন না। ইতোমধ্যে সিলেটের অন্যান্য ১৩টি শহীদ পরিবার তাদের অনুদানের টাকা বুঝে পেয়েছেন।

শহীদ ওয়াসিমের বড় বোন শীপা বেগম এবং তার বাবা কনর মিয়ার যৌথ দাবিতে বিপাকে পড়েছে জুলাই ফাউন্ডেশন। প্রশাসন বা জুলাই ফাউন্ডেশনের কোন প্রতিনিধি অথবা ছাত্র সমন্বয়কের কেউ তাদের মধ্যে সমঝোতার উদ্যোগ নেননি। এমতাবস্থায় বাবা-মেয়ে যৌথ দাবিদার হওয়ায় কারও হাতে যাচ্ছে না অনুদানের প্রদত্ত টাকা।

সরকার কর্তৃক স্বীকৃতীপ্রাপ্ত সিলেটের ১৪ শহীদ পরিবারের মধ্যে ১৩টি পরিবার গত বছরের ৯ নভেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সার্জিস আলম ও মীর স্নীগ্ধ জুলাই ফাউন্ডেশনের পক্ষে প্রতিটি পরিবারকে ৫ লাখ টাকার চেক তুলে দেন। ওই সময় শহীদ ওয়াসিমের পরিবারের সমঝোতা না থাকায় তাদেরকে অনুদানের টাকা দেওয়া হয়নি। জুলাই ফাউন্ডেশনের পক্ষে সময় বেঁধে দেয়া হলেও দীর্ঘ এই ৮ মাসে তারা কোন সমঝোতায় পৌঁছাতে পারেননি।

এছাড়াও এই সময়ের মধ্যে সরকার অথবা জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকেও তাদের আর কোন প্রকার যোগাযোগ করা হয়নি।

সিলেটের শহীদ পরিবারগুলোর মধ্যে বিয়ানীবাজারের ১টি পরিবার, গোলাপগঞ্জের ২টি পরিবারেও একাধিক দাবিদার ছিল। সেসব পারিবারে নমিনী সমস্যা সমাধান হলেও সুরাহা হয়নি শহীদ ওয়াসিম পরিবারে।

পারিবারিক অসমঝোতার বিষয়টি নিশ্চিত করে শহীদ ওয়াসিমের বাবা কনর মিয়া বলেন, “এখন পর্যন্ত জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের সাথে কোন প্রকার যোগাযোগ করা হয়নি। আমার মেয়ে (ওয়াসিমের বড় বোন) নমিনী হিসেবে দাবি জানিয়েছিল। এখন কোন দিকে যাব বুঝতে পারছিনা। সবাই টাকা পেয়ে গেছে, কিন্তু আমরা এখনো জুলাই ফাউন্ডেশনের টাকা পেলাম না।"

শহীদ ওয়াসিম তার বড় বোন শীপা বেগম জানান, ওয়াসিম আমার কাছেই বড় হয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত সে আমার কাছেই ছিল। ওয়াসিম বেঁচে থাকতে বাবা একবারও আমাদের খোঁজ নেননি। এখন রাষ্ট্রিয় সুযোগ-সুবিধাএকা ভোগ করার চেষ্টায় তিনি আমাকেও প্রত্যাখান করছেন। কিন্তু আমিতো একা সবকিছু দাবি করছি না। আমি চাই বাবাও যেন তার ন্যায্য দাবি অনুসারে অংশ পান। কিন্তু তিনি আমার দাবিকে দূরে রেখেছেন। তাই আমি সকলের কাছে ন্যায় বিচার চাই। আমার দাবির যদি সঠিক গ্রহণযোগ্যতা থাকে, তবে আমাকে যেন আমার ন্যায্য থেকে বঞ্চিত করা না হয়।

জুলাই ফাউন্ডেশনের দায়িত্বে নিয়োজিত রাসেল মাহমুদ বলেন, "আমরা সকল শহীদ পরিবার নিয়ে কাজ করছি। তাই কোন শহীদ পরিবার কি কারনে টাকা পায়নি, তা বলা মুশকিল। তবে কাগজ পত্রের জটিলতা থাকলে টাকা পাওয়াতে কিছুটা সমস্যা হওয়ার কথা। অন্যথায় সকল শহীদ পরিবারের টাকা পৌছানোর জন্য আমাদের টিম কাজ করছে। বিষয়টা যেহেতু আমরা জ্ঞাত হয়েছি, তাই এ বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি।

দৈনিক শ্যামল সিলেটের সৌজন্যে

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সিলেটে জুলাই ফাউন্ডেশনের টাকা পাননি শহীদ ওয়াসিমের পরিবার!

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x