রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

মৌলভীবাজারে ট্রাক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

মৌলভীবাজারের কুলাউড়ায় গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা লেগে আশিকুর রহমান আশিক (৩৮) নামের একজন ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিণ হিঙ্গাজিয়া এলাকার লংলা সাইনবোর্ড মসজিদের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আশিক শমশেরনগরের ঈগল নার্সারি ও কুমিল্লা রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আশিক শমশেরনগর বিমানঘাঁটি এলাকা থেকে একটি মিনি ট্রাকে করে মাছ নিয়ে কুলাউড়ার দিকে আসছিলেন।

তিনি চালকের পাশে বসা ছিলেন। পথিমধ্যে লংলা সাইনবোর্ড মসজিদের কাছে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে আশিক আটকা পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার ফেরদৌস মিয়ার নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজারে ট্রাক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৫

featured Image

মৌলভীবাজারের কুলাউড়ায় গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা লেগে আশিকুর রহমান আশিক (৩৮) নামের একজন ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিণ হিঙ্গাজিয়া এলাকার লংলা সাইনবোর্ড মসজিদের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আশিক শমশেরনগরের ঈগল নার্সারি ও কুমিল্লা রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আশিক শমশেরনগর বিমানঘাঁটি এলাকা থেকে একটি মিনি ট্রাকে করে মাছ নিয়ে কুলাউড়ার দিকে আসছিলেন।

তিনি চালকের পাশে বসা ছিলেন। পথিমধ্যে লংলা সাইনবোর্ড মসজিদের কাছে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে আশিক আটকা পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার ফেরদৌস মিয়ার নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪