বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

শহীদ সুহেলের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা চায় পরিবার

নিজের পরিশ্রম আর মেধা দিয়ে অনেকের ঘর তৈরি করে দিয়েছিলেন শহীদ সুহেল আহমদ। বাবা-মায়ের জন্যও একটি সুন্দর ঘর তৈরি করার স্বপ্ন ছিল তাঁর। ঘর তৈরির জন্য প্রতিদিনের উপার্জিত অর্থ থেকে সঞ্চয় করে কিনে রেখেছিলেন কিছু ইট।

নিজের কেনা ইট দিয়ে বাবা-মায়ের জন্য ঘর বানাতে পারলেন না সুহেল আহমদ। তাঁর এই অধরায় রয়ে গেলো। চব্বিশের জুলাইয়ে ছাত্র-অভ্যুত্থাণে আগুনে পুড়ে প্রাণ হারান শহীদ সুহেল। তার সেই স্বপ্ন বাস্তবায়নে পরিবার উদ্যোগ নিলেও অর্থ সংকটে বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। তাই সরকার-প্রশাসনসহ সকলের সহযোগীতা চেয়েছে পরিবার।

গত বছরের ২০ জুলাই সুহেল আহমদ শহীদ হন। মারা যাওয়ার ১ বছর পূর্ণ হলেও অপূর্ণ থেকে যায় সুহেলের স্বপ্ন। সেই ভাঙ্গা ঘর আর ঘরের সামনে পড়ে থাকা ইটের স্তুপের রয়েছে একই রকম। শেওলার ধরেছে বৃষ্টিভেজা ইটগুলোয়। তাই ছেলের শেষ স্মৃতি কেনা ইট দিয়ে যদি ঘর বানাতে না পারার

দুশ্চিন্তায় সুহেলের পরিবাব। সন্তানের শেষ অবলম্বন ইট দিয়ে ঘর বানাতে ইচ্ছা পোষন করেছেন এই শহীদের পরিবার।

শহীদ সুহেলের শেষ স্বপ্ন চাইলেই যে দ্রুত বাস্তবে রূপ দিতে পারবে সরকার। তাই সহযোগীতা প্রশাসনের চাইলেন সুহেলের মা পারভিন বেগম।

দরিদ্রতার সঙ্গে লড়াই করে চলা এই পরিবারটি চলছে সকলের সহযোগীতায় নির্ভর করে।

পরিবারে একাধিক সদস্যদের বিপরীতে শহীদ সুহেল ছিলেন তাদের একমাত্র উপার্জনক্ষম। সুহেলের মৃত্যুর পর সংসারে এখন নুন আনতে পান্তা ফোরায়।

বিয়ানীবাজারের ছারখাই ইউনিয়নের কাকুরা গ্রামের বাসিন্দা তখলিছুর রহমান ও পারভিন বেগমের সন্তান শহীদ সুহেল আহমদ (২১)। সাত ভাইবোনের মধ্যে সুহেল ছিলেন সবার বড়। তার ছোট বোন ফরিদার বিয়ে হয়েছে কিছু দিন আগে। আরও দুই বোন আবিদা নবম শ্রেণী ও মুনতাহা দ্বিতীয় শ্রেণীতে পড়েন। তিন ভাইয়ের মধ্যে রুহেল আহমদ বয়সে কিশোর।

অন্য দুই ভাইয়ের মধ্যে জুয়েল মাদ্রাসায় সপ্তম শ্রেণীতে ও তুহেল চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।

সুহেলের বাড়িতে গেলে কথা হয় তার ছোট ভাই রুহেল আহমদের সঙ্গে। তিনি বলেন, 'আমার বাবা অসুস্থ। ১০ বছর আগে পায়ে গ্যাংরিন আক্রান্ত হলে পায়ের রগ কেটে ফেলা হয়। এরপর থেকে তিনি কোনো কাজ করতে পারেন না। পরিবারে উপার্জনক্ষম একমাত্র ছিলেন বড় ভাই সুহেল। তাঁর মৃত্যুও পর এখন আমরা অনেক বেশি আর্থিক চাপে পড়েছি। সংসার চালানোর পাশাপাশি ভাইবোনদের পড়ালেখার খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়াও অসুস্থ বাবা-মায়েরচিকিৎসা খরচতো রয়েছে।

ছেলের কথা বলতে গিয়ে সুহেলের মা পারভীন বেগম বাকরুদ্ধ হয়ে পড়েন। চোখে অশ্রু আর বুকভরা কষ্ট নিয়ে সুহেলকে শেষ বারের মত দেখতে না পারার আক্ষেপ পুড়ায় তাঁকে।

তিনি বলেন, 'ওরা আমার ছেলেকে এমনভাবে পুড়িয়ে মারলো, আমার আদরের ছেলের মুখটাও শেষ বারের মত দেখতে পারিনি।

সুহেলের অনেক স্বপ্ন ছিল উল্লেখ করে তার মা পারভীন বেগম আরও বলেন, আমাদের জন্য একটা ঘর বানাতে ছেয়েছিল সুহেল, ইটও কিনে রেখেছিল। বলেছিল, আম্মা তোমাদেরকে আর ভাঙ্গা ঘরে থাকতে হবেনা। কয়টা দিন ধৈর্য্য ধরো, আমি তোমাদেরকে নতুন ঘরে উঠাবো।

তিনি বলেন, আমাদের ভাঙ্গা ঘর। বৃষ্টি দিলে ঘরের চালের ছিদ্র দিয়ে পানি পড়ে। সন্তানদের নিয়ে অনেক কষ্ট থাকতে হয়। সুহেলের বাবাও অসুস্থ কোন কাজ করতে পারেন না। সুহেলের স্বপ্ন ছিল আমাদের জন্য একটি ঘর তৈরি করে দিবে। তার সেই স্বপ্ন অধরা থেকে গেলো। আমাদের সেই সামর্থ্য নেই ঘর বানানোর। সরকার যদি একটি ঘর বানাতে সাহায্য করতো, তবে সন্তান নিয়ে এই বৃদ্ধ বয়সে কিছুটা স্বস্তি পেতাম।

যেভাবে শহীদ হোন সুহেল: গেল বছরের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল ছিল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার সিমরাইল এলাকা। ওই এলাকার একটি বহুতল ভবনের নাম 'প্রিয়ম নিবাস'। ঘটনার দিন বিকেলে 'প্রিয়ম নিবাস'র দ্বিতীয় তলায় আগুন দেয়া হয়। যেখানে কাজ শেষে বিশ্রামে ছিলেন সুহেল আহমদ (২১) সহ ১৪জন শ্রমিক। এতে ১১জন শ্রমিক প্রাণ নিয়ে ওই ভবন থেকে বেরোতে পারলেও জীবন্তদ্বগ্ধ হন সুহেলসহ তিন। আগুনে পুড়ে অঙ্গার হন তারা। কিন্তু সুহেলের মৃত্যুর সংবাদ পরিবার জানতে পারে দুইদিন পর। এমন সংবাদে 'কিংকর্তব্যবিমূঢ়' হয়ে পড়ে সুহেলের পরিবার, শুরু হয় শোকের মাতম।

সুহেলের বন্ধু কাকুরা গ্রামের বাসিন্দা হামিদ বলেন, 'আমরা ১৪ জন ব্যাংকের রেনোবেশনের কাজ করতাম। ২০ জুলাই শনিবার বিকাল ৪ টা থেকে ৫ টা দিকে প্রতিদিনের মতো দুপুরের খাবার খেয়ে ডাচ-বাংলা ব্যাংকের দ্বিতীয় তলায় শুয়ে পড়ি। হঠাৎ ভবনের মানুষের চিৎকারে ঘুম ভাঙে। চোখ খুলে দেখে চারিদিকে কালো ধোঁয়ায় আচ্ছন্ন। প্রাণ বাঁচাতে হামিদ ও তার সাথে থাকা অন্য কর্মী তিনতলা থেকে লাফ দেয়। তাদের দুজনের পা ভেঙ্গে যায়। বাকী কয়েক জন উপরের তলা দিয়ে অন্য ভবনের ছাদ দিয়ে পালাতে পারলে ও কুষ্টিয়ার দুজন ও বন্ধু সুহেল পালাতে পারেনি। সুহেল সহ তিনজন আগুনে পুড়ে মারা যায়।

সুহেলের স্মৃতিচারণ করে বন্ধু হামিদ আরো বলেন, ছোট বেলা থেকেই একসাথে আমিও সুহেল বড় হয়েছি। গ্রামের বাড়ীতে গেলে দুজনেই একসাথে ঘুরে বেড়াতাম। মারা যাওয়ার আগের রাতেও সুহেলের সাথে অনেক কথা হয়। সুহেল মারা যাওয়ার পূর্বে বন্যায় টানা ৬ মাস কোনো কাজ করেত পারেনি। তার উপর কয়েক দিন আগে ঋণ করে ছোট বোনকে সুহেল বিয়ে দিয়েছে। সবকিছু মিলিয়ে আর্থিক চাপে ছিল। মৃত্যুর ২০ দিন আগ থেকে হামিদের সাথে নারায়ণগঞ্জে কাজে যোগ দেয় সুহেল। মা বাবার জন্য একটি ঘর বানাতে চেয়েছিল। এ জন্য কিছু ইটও কিনে রাখে। কিন্তু আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে তার।

সিদ্ধিরগঞ্জ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন জানিয়েছিলেন, সুহেল সহ তিনজন নিহতের ঘটনায় কুষ্টিয়া নিবাসী নিহত আব্দুস সালামের ভাই মো. আল-আমীনগেল বছর ৩১ জুলাই অজ্ঞাতনামা সংখ্যা উল্লেখ না করে একটি মামলা করেছেন (নং ৩৫)।

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

শহীদ সুহেলের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা চায় পরিবার

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x