বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সুনামগঞ্জ-৫ আসনে মুফতি লুৎফুর রহমান বিননূরীকে জমিয়তের প্রার্থী ঘোষণা

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জমিয়তের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক মুফতি লুৎফুর রহমান বিননূরী’র নাম ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার ছাতক পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী শহীদদের স্মরণে আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন ছাতক উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা শায়খ আব্দুস সুবহান পাইগাঁও হুজুর।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ছাতক ও দোয়ারাবাজার উপজেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত সভায় বক্তারা বলেন, মুফতি লুৎফুর রহমান বিননূরী একজন ব্যতিক্রমধর্মী নেতা, যিনি দ্বীন, শিক্ষা ও জনসেবার মিশেল ঘটিয়ে এক নতুন আদর্শের ধারক। এই জনপদের জন্য আশার আলো হয়ে উঠবেন তিনি। বক্তারা আরও বলেন, সুনামগঞ্জ—৫ এর জনগণ বহুদিন ধরে আদর্শিক নেতৃত্বের অভাব অনুভব করছে। আমরা আশা করি, লুৎফুর রহমান বিননূরী তাঁর ব্যক্তিত্ব, জ্ঞান ও জনসম্পৃক্ততা দিয়ে তা পূরণে সক্ষম হবেন।

ছাতক উপজেলা জমিয়তের সভাপতি শায়খ মাওলানা শামসুল ইসলাম’র সভাপতিত্বে এবং ছাতক উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ সাইদুর রহমান ও দোয়ারাবাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলামের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যবুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা শায়খ আব্দুস সুবহান পাঁইগাও, দোয়ারাবাজার উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা সাজিদুর রহমান আমবাড়ী, মাওলানা আবুল ফজল আমবাড়ী, সিলেট মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান, মাওলানা শাহ আহমদ মাদানী, ওমান কেন্দ্রীয় জমিয়ত নেতা মাওলানা মুহাম্মদ উল্লাহ আল—হাসান।

বক্তব্য রাখেন ছাতক উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আহমদ, দোয়ারাবাজার উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন, ছাতক উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা গৌছ উদ্দিন, ছাতক উপজেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক এইচ এম জিয়াউর রহমান, দোয়ারাবাজার উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল গফুর রায়হান, ছাতক উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা কামরুল ইসলাম প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল হামিদ, ছাতক উপজেলা জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা জামিলুর রহমান চৌধুরী, সহ সভাপতি মাওলানা আজিজুর রহমান, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা সাইদুজ্জামান আল হায়দও, মাওলানা রিয়াজ উদ্দিন, শ্রমিক জমিয়ত ছাতক উপজেলার সভাপতি মুফতি আসহাদুল হক নসিরী, যুব জমিয়ত ছাতক উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহীম খলীল, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা নেজামুল আলম, মাওলানা নুরুজ্জামান, মাওলানা জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আকমল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ুন রশিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুজ্জামান, প্রচার সম্পাদক মো. সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ মাওলানা শিব্বির আহমদ, দোয়ারাবাজার উপজেলা জমিয়ত নেতা, মাওলানা এহতাশামুল হক, সদস্য মাওলানা মিজানুর, যুবনেতা শাহ তাহমিদ উস সালাম, ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ ফররুখ নূরী, সাংগঠনিক হাবিবুর রহমান, আব্দুল হামিদ প্রমুখ।

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জ-৫ আসনে মুফতি লুৎফুর রহমান বিননূরীকে জমিয়তের প্রার্থী ঘোষণা

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x