সুনামগঞ্জে ভারত সীমন্তের বাঙ্গালভিটা বিওপি ক্যাম্প এলাকার কয়েকটি বাড়ি থেকে প্রায় কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ করেছে প্রশাসন।
বৃহস্পতিবার মধ্যনগর উপজেলার সীমান্তঘেঁষা কয়েকটি বাড়িতে অভিযান চালায় টাস্কফোর্স।
এ সময় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআবুল হাসেম ও মধ্যনগর থানা পুলিশ অভিযানে অংশ নেন।
ভারত থেকে অবৈধভাবে আসা শাড়ী,থান কাপড় রাজস্ব ফাঁকি দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ কালে জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ধরা হয়েছে এক কোটি টাকা।