মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

এনসিপিতে যোগ দিলেন যুবলীগের তিন নেতা

এনসিপিতে যোগ দিলেন যুবলীগের তিন নেতা

কিশোরগঞ্জে ইটনা উপজেলায় জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন যুবলীগের তিননেতা। তারা হলেন, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান সোহেল এবং ইটনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম কবির শ্যামল, সদস্য বাসেত আহমেদ। গত ২৬ জুলাই কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকায় অনুষ্ঠিত এনসিপির পদযাত্রা ও পথসভায় শ্যামল মঞ্চে উঠে বক্তব্য দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বক্তব্য ছড়িয়ে পড়লে দলের ভেতরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তবে গত ৫ জুন এনসিপির ইটনা উপজেলার আহবায়ক কমিটিতে দেখা গেছে। উপজেলা কমিটির দুই নং সদস্য হলেন, গোলাম কবির শ্যামল, কামরুজ্জামান সোহেল হলেন চার নং সদস্য ও বাসেত আহমেদ হলেন ১১ নং সদস্য। এ দিকে এনসিপি আয়োজিত পদযাত্রা ও পথসভায় অংশগ্রহণ করায় ইটনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম কবির শ্যামলসহ তিনজনকে বহিষ্কারের দাবি করেছে জেলা যুবলীগ। এতে স্বাক্ষর করেন আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল, যুগ্ম আহ্বায়ক মীর আমিনুল ইসলাম সোহেল এবং মো. রুহুল আমিন খান। তবে তিনজনই বর্তমানে পলাতক থাকায় তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে গোলাম কবির শ্যামল বলেন, আমি ২০১৮ সালেই যুবলীগ ছেড়েছি। কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছি, পরে জুলাই আন্দোলনেও সক্রিয়ভাবে মাঠে ছিলাম। আওয়ামী লীগ করে শুধু প্রতারিত হয়েছি।

সূত্র: আমার দেশ

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

এনসিপিতে যোগ দিলেন যুবলীগের তিন নেতা

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
এনসিপিতে যোগ দিলেন যুবলীগের তিন নেতা
0:00 0:00
1.0x