বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

৩৯ আসনের নতুন সীমানা নির্ধারণ করল ইসি

৩৯ আসনের নতুন সীমানা নির্ধারণ করল ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা পুননির্ধারণের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ৩০০ আসনে ছোট খাটো পরিবর্তনের প্রস্তাব করে ১০ আগস্টের মধ্যে দাবি-আপত্তিজানানোর সুযোগ রাখা হয়েছে।

বুধবার সন্ধ্যায় এ বিষয়ে ইসির ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এদিকে এক সংবাদ সম্মেলনে সিলেট-১ ও সিলেট-৩ আসনসহ ১৪ জেলায় ৩৯টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ভোটার সংখ্যা, ভৌগোলিক অখ-তা এবং প্রশাসনিক কাঠামো বিবেচনায় নির্বাচন কমিশনের কারিগরি কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমানা পুনর্নির্ধারণ আইন ২০২১-এর৬ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। এতে ২০২২ সালের আদমশুমারি এবং হালনাগাদ ভোটার তালিকার ভিত্তিতে কারিগরি কমিটি একটি প্রস্তাবনা দেয়।

তিনি আরও জানান, এ বছর সংসদীয় আসনপ্রতি গড় ভোটার সংখ্যা নির্ধারণ করা হয়েছে প্রায় ৪ লাখ ২০ হাজার। সেই ভিত্তিতে গাজীপুরে ভোটার সংখ্যা সবচেয়ে বেশি হওয়ায় সেখানে একটি আসন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। অপরদিকে, ভোটার সংখ্যা কম হওয়ায় বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব করা হয়েছে।

যেসব আসনের সীমানা পরিবর্তন হয়েছে-পঞ্চগড়: ১, ২; রংপুর: ৩; সিরাজগঞ্জ: ১, ২; সাতক্ষীরা: ৩, ৪; শরীয়তপুর: ২, ৩; ঢাকা: ২, ৩, ৭, ১০, ১৪, ১৯; গাজীপুর: ১, ২, ৩, ৫, ৬; নারায়ণগঞ্জ: ৩, ৪, ৫; সিলেট: ১, ৩;

নিক

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া: ২, ৩: কুমিল্লা: ১, ২, ১০, ১১; নোয়াখালী: ১, ২, ৪, ৫; চট্টগ্রাম: ৭, ৮; বাগেরহাট: ২, ৩

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, 'গাজীপুরে আসন বাড়ানো এবং বাগেরহাটে কমানোর প্রস্তাব কমিশন গ্রহণ করেছে। ভোটার ও জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

নির্বাচন কমিশন বলছে, নতুন সীমানা অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত ষ্ঠিত হবে।

ইসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপিতে বলা হয়েছে, সংবিধানের অনুচ্ছেদ ১১৯ এর দফা (১) এর উপ-দফা(গ) এবং জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০২১ এর ধারা ৮ এর উপ-ধারা (১) (খ) অনুযায়ী জাতীয় সংসদ-সদস্যের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এলাকা ভিত্তিক নির্বাচনি এলাকাসমূহের সীমানা উপরোক্ত আইনের ধারা ৬ এর উপ-ধারা (২) অনুসারে প্রশাসনিক সুবিধা, আঞ্চলিক অখন্ডতা এবং

নিকট হইতে জনসংখ্যার বাস্তব বিভাজনকে যতদূর সম্ভব বিবেচনায় রেখে প্রত্যেক নির্বাচনি এলাকার সীমানা পুনঃনির্ধারণ করে ধারা ৬ এর উপ-ধারা (৩) অনুযায়ী নির্বাচন কমিশন এতদসংগে একটি প্রাথমিক তালিকা প্রকাশ করছে এবং তালিকাটি সম্পর্কে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার বাসিন্দাদের লিখিত

দাবী/আপত্তি/সুপারিশ/মতামত আহবান করছে। সীমানা পুনঃনির্ধারণে নিম্মোক্ত পদ্ধতি অনুসরণ করা হয়েছে: পার্বত্য এলাকার ৩ (তিন) জেলার ৩টি আসন অপরিবর্তনীয় রাখা। ২ আসন বিশিষ্ট জেলার আসন সংখ্যা অপরিবর্তীত রাখা। কারণ ভোটার/জনসংখ্যার অনুপাতে আসন বৃদ্ধি করলে অস্বাভাবিকভাবে হ্রাস (জেলাভিত্তিক ভোটারের জাতীয় গড়ের তুলনায়) পায়। আবার ২টি আসন-কে ১টি আসনে হ্রাস করলে ভোটার সংখ্যা গড়ের তুলনায় অনেক বেড়ে যায়।

তিন আসন বিশিষ্ট জেলার আসন সংখ্যা অপরিবর্তিত রাখা। আসন হ্রাস/বৃদ্ধিতে ভোটার/জনসংখ্যার অনুপাতে অসামঞ্জস্যপূর্ণ হয়ে পড়ে। যেসকল আসনের সীমানা পুনঃনির্ধারণের জন্য কোন আবেদন দাখিল হয়নি সে আসনগুলো অপরিবর্তীত রাখা।

প্রশাসনিক ব্যবস্থাকে অগ্রাধিকার গণ্য করে উপজেলা/থানা ইউনিটকে যতদূর সম্ভব অখন্ড রাখা। জেলার মধ্যকার আসনের ভোটার সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশ ব্যবধানের মধ্যে সীমাবদ্ধ রাখা। যতদূর সম্ভব, প্রশাসনিক ও নির্বাচনি সুব্যবস্থার বিষয় বিবেচনায় রেখে উপজেলা, সিটি কর্পোরেশনের ওয়ার্ডের অখন্ডতা বজায় রাখা। ইউনিয়ন, সিটি কপোরেশনের ওয়ার্ড ও পৌরস-ভার একাধিক সংসদীয় আসনের মধ্যে বিভাজন না করা।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

৩৯ আসনের নতুন সীমানা নির্ধারণ করল ইসি

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
৩৯ আসনের নতুন সীমানা নির্ধারণ করল ইসি
0:00 0:00
1.0x