বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

হাইওয়ে পুলিশের ১২ সদস্যকে বিদায়ী সংবর্ধনা

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের বিভিন্ন পদমর্যাদার ১২ জন পুলিশ সদস্যকে বদলিজনীতি বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, সার্কেল এএসপি  সায়জুদ্দিন মিয়া, পুলিশ পরিদর্শক প্রশাসন  এ টি এম মাহমুদুল হক, পুলিশ পরিদর্শক আঃ রশীদ ও বিদায়ী পুলিশ সদস্যরা।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন আপনারা যারা আজ পুলিশের অন্য ইউনিটে যোগদানের জন্য বিদায় নিচ্ছেন তাদের কার্যক্রমের উপর নির্ভর করে হাইওয়ে পুলিশ তথা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি।

আপনারা নতুন কর্মস্থলে অধিক সুনাম ও পেশাদারিত্বের সাথে কাজ করবেন বলে আমি বিশ্বাস করি। আপনারা স্বচ্ছতা ও আন্তরিকতার কাজ করলে যেমনিভাবে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হবে তেমনিভাবে দেশের সাধারণ মানুষ উপকৃত হবে এবং আপনাদের পরিবার ও আত্মীয়স্বজন সমাজে সম্মানিত হবেন।

অনুষ্ঠান শেষে সকল বিদায়ী পুলিশ সদস্যগনকে ক্রেস্ট তুলে দেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের পুলিশ সুপার জনাব মোঃ রেজাউল করিম।

বিদায়ী পুলিশ সদস্যগনের সাথে কথা বলে জানা যায় যে পুলিশের নিম্ন পদমর্যাদার সদস্যদের বদলী জনিত বিদায়ী সংবর্ধনা তারা এই প্রথম পেলো। পুলিশ সুপারের এই মহতী উদ্যোগের জন্য অনুষ্ঠানে উপস্থিত সকলে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

হাইওয়ে পুলিশের ১২ সদস্যকে বিদায়ী সংবর্ধনা

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x