বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে বড়সড় চোরাচালান ধরল বিজিবি

সিলেটে বড়সড় চোরাচালান ধরল বিজিবি

সিলেট সীমান্তে ফের বড় ধরনের চোরাচালান ধরেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর আওতাধীন সীমান্তবর্তী অঞ্চল—সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, প্রতাপপুর ও বাংলাবাজার বিওপিতে অভিযান চালানো হয়।

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, মহিষ, সুপারি, মেডিসিন, থান কাপড় এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে শিং মাছ জব্দ করে বিজিবি। এসব চোরাচালানি পণ্যের মোট বাজারমূল্য প্রায় ১ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ৯৫০ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক জানান, “সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান দমনে উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

এরই অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালিত হয়েছে।” জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সিলেটে বড়সড় চোরাচালান ধরল বিজিবি

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেটে বড়সড় চোরাচালান ধরল বিজিবি
0:00 0:00
1.0x