বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে কলেজ শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ১৮

সিলেটে ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। এতে আহত হয়েছেন ১৮জন শিক্ষার্থী। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটক করে ধোলাই দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নগরীর বালুচর নয়াবাজার এলাকার কিং ফুটসাল স্পোর্টস সেন্টারে এ ঘটনা ঘটে। এসময় ওই ভেন্যুতে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ চলছিল।

আহত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী রাকিব, রুবেল ও মাহি বলেন, ‘বালুচর নয়াবাজার এলাকার কিং ফুটসাল স্পোর্টস সেন্টারে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ চলাকালে হঠাৎ একদল সন্ত্রাসী জয় বাংলা স্লোগান’ দিয়ে হামলা চালায়। হামলাকারীদের সবাই নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের নেতৃত্বে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডার জায়গীরদার আল মামুন ওরফে বুলেট মামুন। হামলার সময় শিক্ষার্থীরা একজনকে আটক করে।

তার থেকেই ছাত্ররা জানতে পেরেছে হামলা হয়েছে এই মামুনের নেতৃত্বে এবং এরা একসময় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। হামলায় ১৮জন শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে শিক্ষার্থী ১১জনকে ওসমানী হাসপাতালসহ নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ও পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এক ঘণ্টার জন্য ফুটসাল মাঠ ভাড়া নিয়ে খেলা শুরু করেন। তবে নির্ধারিত সময় শেষে তারা আরও দেড় ঘণ্টা অতিরিক্ত মাঠ দখলে রেখে খেলায় অব্যাহত রাখেন। এর মধ্যে পরবর্তী সময়ের জন্য ভেন্যু বুকিং করা অন্য খেলোয়াড়রা মাঠে প্রবেশ করে আপত্তি জানান। এতে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় থেকে শুরু হয় হাতাহাতি। পরে তা রূপ নেয় সংঘর্ষে। এসময় সেন্টারের অফিস কক্ষও ভাংচুর করা হয়।

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সিলেটে ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে কলেজ শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ১৮

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x