সিলেট নগরীর কলাপাাড়া থেকে মোছাঃ বিলকিছ বেগম (৫০) নামের একজন নারী নিখোঁজ রয়েছেন। তিনি নগরীর ১০ নম্বর ওয়ার্ডস্থ কলাপাড়া দূর্বার-৭৬ এর বাসিন্দা মৃত মোঃ সোনা মিয়ার মেয়ে।
এ ঘটনায় সোমবার নিখোঁজ বিলকিছ বেগমের চাচাতো ভাই মনির আহমদ মনু কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ১০২৫) করেছেন। এতে তিনি উল্লেখ করেছেন সোমবার সকাল ৮টার দিকে কলাপাড়াস্থ নিজ বাসা থেকে মোছাঃ বিলকিছ বেগম (৫০) কাউকে কিছু না বলে বেরিয়ে যান। দীর্ঘক্ষণ তিনি বাসায় ফিরে না আসলে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধ্যান পাওয়া যায়নি।
জিডিতে মনির আহমদ মনু উল্লেখ করেছেন মোছাঃ বিলকিছ বেগমের পরণে ছিল সেলোয়ার কামিজ, উচ্চতা অনুমান ৫ ফুট, গায়ের রং শ্যামলা, চোখের বর্ন কালো, মূখমন্ডল লম্বাটে এবং তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন।
যদি কোনো হৃদয়বান ব্যক্তি বিলকিছ বেগমের সন্ধ্যান পেয়ে থাকেন তাহলে ০১৭১১৯০৩৯৫১ এই নাম্বার যোগাযোগ করতে অনুরোধ করেছেন মনির আহমদ মনু।
মতামত