রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার বিয়ানীবাজারে জমিয়তের কর্মী সমাবেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কর্মীদের প্রস্তুত করতে বৃহস্পতিবার কর্মী সমাবেশের আয়োজন করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বিয়ানীবাজার উপজেলা শাখা।

ওইদিন বেলা ২টা থেকে ইসলামি ব্যাংকের সামনে অনুষ্ঠিতব্য এই সমাবেশ উদ্বোধন করবে জমিয়তের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ জিয়া উদ্দিন।

সমাবেশে সদ্য কেন্দ্র ঘোষিত সিলেট-৬ আসনের সাংসদ প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামকে পরিচয় করিয়ে দেবেন দলের নেতৃবৃন্দ।

সমাবেশে সভাপতিত্ব করবেন মাওলানা আব্দুল মতিন নাদিয়া ও মাওলানা আতিকুর রহমান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা দক্ষিণ শাখা জমিয়তের সভাপতি মুফতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-৬ আসনের জমিয়ত মনোনীত সাংসদ প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।

সমাবেশ সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতি কামনা করেছেন মাওলানা আব্দুল হক কাসেমী ও হাফেজ মাওলানা আলী আহমদ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার বিয়ানীবাজারে জমিয়তের কর্মী সমাবেশ

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৫

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কর্মীদের প্রস্তুত করতে বৃহস্পতিবার কর্মী সমাবেশের আয়োজন করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বিয়ানীবাজার উপজেলা শাখা।

ওইদিন বেলা ২টা থেকে ইসলামি ব্যাংকের সামনে অনুষ্ঠিতব্য এই সমাবেশ উদ্বোধন করবে জমিয়তের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ জিয়া উদ্দিন।

সমাবেশে সদ্য কেন্দ্র ঘোষিত সিলেট-৬ আসনের সাংসদ প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামকে পরিচয় করিয়ে দেবেন দলের নেতৃবৃন্দ।

সমাবেশে সভাপতিত্ব করবেন মাওলানা আব্দুল মতিন নাদিয়া ও মাওলানা আতিকুর রহমান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা দক্ষিণ শাখা জমিয়তের সভাপতি মুফতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-৬ আসনের জমিয়ত মনোনীত সাংসদ প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।

সমাবেশ সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতি কামনা করেছেন মাওলানা আব্দুল হক কাসেমী ও হাফেজ মাওলানা আলী আহমদ।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪