রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে শাসন করায় ভাতিজার হাতে মাদ্রাসা শিক্ষক চাচা খুন

সিলেটে ভাতিজার ছুরিকঘাতে খুন হলেন এক মাদ্রাসা শিক্ষক। বাজে ছেলেদের সাথে চলতে নিষেধ ও শাসন করার জের ধরে তুচ্ছ বিষয় নিয়ে ছুরিকাঘাত করা তাকে। আজ বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে আখালিয়া বড়গুল এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম মাওলানা যুবায়ের আহমদ (৪৫)। তিনি আখালিয়া বড়গুল এলাকার মৃত মদরছিল আলীর ছেলে এবং স্থানীয় ডা. তানজিনা আহমদ দাখিল মাদ্রাসার সুপার। আর তার ঘাতক নয়ন নিহতের সম্পর্কে ভাতিজা এবং একই এলাকার বাসিন্দা। জানা যায়, মাওলানা যুবায়ের ভাতিজা নয়নকে অভিভাবক হিসেবে শাসন করতেন। তাকে বাজে ছেলেদের সাথে চলাফেরা করতে নিষেধ করতেন। এ নিয়ে নয়নের সাথে মাঝেমধ্যে তার কথা কাটাকাটি হতো। আজ সকালে যুবায়ের মাদ্রাসায় যাওয়ার সময় নয়নও পাশ দিয়ে যচ্ছিলো। এসময় রাস্তায় জমে থাকা পানি যুবায়ের আহমদের গায়ে ছিটকে পড়লে বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নয়ন অতর্কিতে চাকু দিয়ে তার উপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজ যুবায়েরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ওসি জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশীদ চৌধুরী বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, আসামীকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে শাসন করায় ভাতিজার হাতে মাদ্রাসা শিক্ষক চাচা খুন

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৫

featured Image

সিলেটে ভাতিজার ছুরিকঘাতে খুন হলেন এক মাদ্রাসা শিক্ষক। বাজে ছেলেদের সাথে চলতে নিষেধ ও শাসন করার জের ধরে তুচ্ছ বিষয় নিয়ে ছুরিকাঘাত করা তাকে। আজ বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে আখালিয়া বড়গুল এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম মাওলানা যুবায়ের আহমদ (৪৫)। তিনি আখালিয়া বড়গুল এলাকার মৃত মদরছিল আলীর ছেলে এবং স্থানীয় ডা. তানজিনা আহমদ দাখিল মাদ্রাসার সুপার। আর তার ঘাতক নয়ন নিহতের সম্পর্কে ভাতিজা এবং একই এলাকার বাসিন্দা। জানা যায়, মাওলানা যুবায়ের ভাতিজা নয়নকে অভিভাবক হিসেবে শাসন করতেন। তাকে বাজে ছেলেদের সাথে চলাফেরা করতে নিষেধ করতেন। এ নিয়ে নয়নের সাথে মাঝেমধ্যে তার কথা কাটাকাটি হতো। আজ সকালে যুবায়ের মাদ্রাসায় যাওয়ার সময় নয়নও পাশ দিয়ে যচ্ছিলো। এসময় রাস্তায় জমে থাকা পানি যুবায়ের আহমদের গায়ে ছিটকে পড়লে বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নয়ন অতর্কিতে চাকু দিয়ে তার উপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজ যুবায়েরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ওসি জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশীদ চৌধুরী বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, আসামীকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪