বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে থাকবে না পাথরনির্ভর ব্যবসা

সিলেটে থাকবে না পাথরনির্ভর ব্যবসা

পাথরকাণ্ডে দেশজুড়ে সিলেটে এবার থাকছে না পাথরনির্ভর ব্যবসা। এমনটা জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোখলেছুর রহমান।

তিনি বলেন, সিলেটের ভোলাগঞ্জ, বিছানাকান্দি, জাফলং ও লোভাছড়া -এ চার এলাকার পাথরনির্ভর শ্রমজীবী মানুষজন আর পাথরের পেশায় থাকতে পারবেন না। তাদেরকে অন্য পেশায় পুনর্বাসনের পরিকল্পনা নিয়েছে সরকার।

শুক্রবার সাংবাদিকদের সাথে সাদাপাথরে আলাপকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোখলেছুর রহমান এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, সাদাপাথরকে আগের চেহারায় ফিরিয়ে আনতে ১৫ দিনের পরিকল্পনায় কাজ শুরু হয়েছে। আউটসোর্সিং-এর মাধ্যমে লোকবল সংগ্রহ করে কাজে লাগানো হয়েছে।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক সারোয়ার আলমসহ প্রশাসনের কর্মকর্তারা।

তখন তিনি আরও বলেন, বর্তমান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সিলেটের সাদাপাথর, বিছানাকান্দি, জাফলং, রাতারগুল ও লোভাছড়া—এ পাঁচটি পর্যটন এলাকার আন্তঃযোগাযোগ সংযোগের বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে।

এই সব এলাকাকে সম্পূর্ণ পর্যটন এলাকাতে রূপান্তর করা হবে। এসব এলাকায় পরিবেশবিধ্বংসী কোনো কার্যক্রম সরকার চলতে দেবে না বলে জানান তিনি।

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সিলেটে থাকবে না পাথরনির্ভর ব্যবসা

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেটে থাকবে না পাথরনির্ভর ব্যবসা
0:00 0:00
1.0x