শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে শহীদদের কবর জিয়ারত করলেন ডিসি সারোয়ার

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থনে শহীদদের ভুলেন নি সিলেটের নবাগত ডিসি মো. সারোয়ার আলম।

দায়িত্ব গ্রহণের মাত্র চার দিনের মাথায় শহীদদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন।

রোববার (২৪ আগস্ট) সকালে তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া বীরদের কবর জিয়ারত করেন এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

সকালের প্রথমেই তিনি কাকুরার মান্দার গ্রামে গিয়ে শহীদ সুহেল আহমদের কবর জিয়ারত করেন। এরপর শহীদ তারেক আহমদ ও ময়নুল হোসেনের কবর জিয়ারত করেন তিনি। সর্বশেষ শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত শেষে তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন।

শহীদ পরিবারের সঙ্গে আলাপকালে ডিসি সারওয়ার আলম বলেন, “গণঅভ্যুত্থানের শহীদদের কাছে আমরা ঋণী। তাঁদের আত্মত্যাগের কারণেই আমরা মুক্ত পরিবেশ পেয়েছি। যে চেতনা নিয়ে তাঁরা জীবন উৎসর্গ করেছিলেন, সেই চেতনা সমুন্নত রাখতে আমরা সবাই দায়বদ্ধ।”

তিনি আরও আশ্বাস দেন, প্রশাসন সর্বদা শহীদ পরিবারের পাশে থাকবে এবং তাঁদের প্রতি সম্মান ও যত্নের কোনো ঘাটতি থাকবে না।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে শহীদদের কবর জিয়ারত করলেন ডিসি সারোয়ার

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৫

featured Image

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থনে শহীদদের ভুলেন নি সিলেটের নবাগত ডিসি মো. সারোয়ার আলম।

দায়িত্ব গ্রহণের মাত্র চার দিনের মাথায় শহীদদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন।

রোববার (২৪ আগস্ট) সকালে তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া বীরদের কবর জিয়ারত করেন এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

সকালের প্রথমেই তিনি কাকুরার মান্দার গ্রামে গিয়ে শহীদ সুহেল আহমদের কবর জিয়ারত করেন। এরপর শহীদ তারেক আহমদ ও ময়নুল হোসেনের কবর জিয়ারত করেন তিনি। সর্বশেষ শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত শেষে তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন।

শহীদ পরিবারের সঙ্গে আলাপকালে ডিসি সারওয়ার আলম বলেন, “গণঅভ্যুত্থানের শহীদদের কাছে আমরা ঋণী। তাঁদের আত্মত্যাগের কারণেই আমরা মুক্ত পরিবেশ পেয়েছি। যে চেতনা নিয়ে তাঁরা জীবন উৎসর্গ করেছিলেন, সেই চেতনা সমুন্নত রাখতে আমরা সবাই দায়বদ্ধ।”

তিনি আরও আশ্বাস দেন, প্রশাসন সর্বদা শহীদ পরিবারের পাশে থাকবে এবং তাঁদের প্রতি সম্মান ও যত্নের কোনো ঘাটতি থাকবে না।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪