বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

লুট হওয়া ২ লাখ ঘনফুট পাথর গেল সাদাপাথরে

লুন্ঠিত সাদাপাথর নিজ খরচে ফেরত দিতে সিলেট জেলা প্রশাসনের বেঁধে দেয়া সময়ের পর রোববার  সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘন্টায় প্রায় ২ লাখ ঘনফুট পাথর ফেরত দিয়েছেন ব্যবসায়ীরা।

জানা যায়, শনিবার (২৩ আগস্ট) এক অনুষ্ঠানে লুটকৃত পাথর স্বেচ্ছায় ফেরত দিতে সোমবার (২৫ আগস্ট) পর্যন্ত ৩ দিনের সময় বেঁধে দেন সিলেটের নবাগত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। সিলেটে জেলা প্রশাসকের কঠোর হুশিয়ারি ও পূর্ব ঘোষিত ৩ দিনের আল্টিমেটামের পর টনক নড়ে পাথর লুটকারীদের। তার কঠোর হুশিয়ারির পর শনিবার রাত থেকে সাদাপাথরের লুণ্ঠিত পাথর স্বেচ্ছায় ফেরত দিতে শুরু করেছেন পাথর লুটকারীরা। পাথরের মালিকরা নিজেদের খরচে ট্রাক ও ট্রলি দিয়ে পাথর নিয়ে যাচ্ছেন ভোলাগঞ্জে। গত ২৪ ঘণ্টায় ২৮ ট্রাক পাথর স্বেচ্ছায় ফেরত এসেছে। তার মধ্যে মধ্যে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ২০ ট্রাক পাথর ও সিলেট সদর উপজেলা থেকে ৮ট্রাক পাথর ফেরত দেওয়া হয়েছে। ফেরত আসা সাদাপাথরগুলো ভোলাগঞ্জে প্রতিস্থাপন করা হচ্ছে।

সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বলেন, ‘শনিবার (২৩ আগস্ট) বিকাল থেকে রবিবার (২৪ আগস্ট) বিকাল ৬টা পর্যন্ত প্রায় ২ লাখ ঘনফুট পাথর স্বেচ্ছায় দিয়ে আসছেন পাথর লুটকারীরা। স্বেচ্ছায় ফেরত দেওয়া ২৮ ট্রাক পাথরের মধ্যে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ২০ ট্রাক পাথর ও সিলেট সদর উপজেলা থেকে ৮ট্রাক পাথর ফেরত এসেছে।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘পাথর লুটে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। যারাই প্রকৃতির ক্ষতি করেছে, তাদের বিচার হবে। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনায় কোনো ছাড় নেই। জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

লুট হওয়া ২ লাখ ঘনফুট পাথর গেল সাদাপাথরে

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x