সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান এর ছবিতে গণজুতা নিক্ষেপ ও কুশপুত্তলিকা দাহ করেছেন ছাত্রজনতা।
রোববার সন্ধ্যা ৭টায় ছাত্রজনতার উদ্যোগে বিএনপি নেতা ফজলুর রহমান কর্তৃক জুলাই শক্তিকে ‘কালো শক্তি’ এবং সংগঠকদের ‘রাজাকারের বাচ্চা’ বলে কটূক্তির প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করেন।
এই সময় বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল বৈষম্যের বিরুদ্ধে এক ঐতিহাসিক ছাত্র-জনতার আন্দোলন। এই আন্দোলনের শহীদ ও আহতদের অসম্মান করে বিএনপির শীর্ষ এই নেতা অপচেষ্টা চালিয়েছেন তা প্রশ্নবিদ্ধ, লজ্জাজনক ও গভীর ষড়যন্ত্রের অংশ। এর আগেও উনি বিতর্কিত বক্তব্য দিয়েছেন, কিন্তু বিএনপি কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি। তাই আমরা শুধু শোকজ নয়, ফজলুর রহমানের স্থায়ী বহিষ্কার দাবি করছি।”
বক্তারা আরও বলেন, দল-মত নির্বিশেষে যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে, সকল প্রগতিশীল শক্তিকে এই ধরনের কটুক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
মতামত