বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

ডেঙ্গুরোগী বেশী হবিগঞ্জে, কম সুনামগঞ্জে

ডেঙ্গুরোগী বেশী হবিগঞ্জে, কম সুনামগঞ্জে

সিলেটে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী চলতি বছর নমুনা পরীক্ষায় সিলেটে ডেঙ্গু সনাক্ত হয়েছে ১০১ জনের।

সোমবার সকাল ১০টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় নতুন আরও ১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। আর এই একজন নিয়ে সিলেটে সেঞ্চুরি পার করলো ডেঙ্গু।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, চলতি বছর সিলেট জেলায় ২৭ জন, সুনামগঞ্জে ১১ জন, মৌলভীবাজারে ১৭ জন ও হবিগঞ্জে ৪৬ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে। বর্তমানে আক্রান্তদের মধ্যে ৯ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান জানান, বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হবিগঞ্জ জেলায়। এদের বেশিরভাগই অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে এসেছেন। ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ডেঙ্গুরোগী বেশী হবিগঞ্জে, কম সুনামগঞ্জে

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
ডেঙ্গুরোগী বেশী হবিগঞ্জে, কম সুনামগঞ্জে
0:00 0:00
1.0x