রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে ধরাছোঁয়ার বাইরে চোরাকারবারিরা

সিলেটে ধরাছোঁয়ার বাইরে চোরাকারবারিরা

সিলেটের সীমান্তবর্তী এলাকাগুলোতে বেপরোয়া হয়ে উঠেছে চোরাকারবারীরা। একদিকে পুলিশ-বিজিবির অভিযান চলে আর অপরদিকে হাত বদল হয়ে সীমান্ত দিয়ে সিলেটে পৌঁছে যায় চোরাই পণ্য। বুধবার (২৭ আগস্ট) জৈন্তাপুর ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযানে জব্দ করা হয় চিনি, গরু, মহিষসহ ৪ কোটি টাকার পণ্য।

অভিযানে মালামাল জব্দ হলেও চোরাকারবারিরা রয়ে যান ধরাছোঁয়ার বাইরে।

বিজিবি বুধবার বিকেলে অভিযানের ব্যাপারে নিশ্চিত করে।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (২৬ আগস্ট) ও বুধবার (২৭ আগস্ট) সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে ৪৮ বিজিবি অভিযান চালায়।

এসময় ভারতীয় অবৈধ মহিষ, গরু, চিনি, জিরা, আইবল ক্যান্ডি ও শিং মাছ, শাড়ী, কাশ্মীরি ওড়না, স্কিন সানরাইজ ক্রিম, গোমেলা ক্রিম, বেটনোভেট এন ক্রিম, ক্লোব জি ক্রিম, পন্ডস হোয়াইট বিউটি ফেসওয়াস, নিভিয়া সফট ক্রিম, পন্ডস হোয়াইট বিউটি ক্রিম, জিলেট রেজার, জিলেট ব্লেড, জর্জেট থান কাপড়, সিগারেট, পোস্ত দানা ও বিভিন্ন প্রকার বিস্কুট জব্দ করা হয়।

আটককৃত চোরাই মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৬৩ লাখ টাকা। ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ‘উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। আটককৃত মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে ধরাছোঁয়ার বাইরে চোরাকারবারিরা

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪