বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

শাহপরাণ রহ. মাজারে দুইদিন ব্যাপী ওরস শুরু

হযরত শাহপরাণ রহ. এর মাজারের বার্ষিক ওরস বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয়েছে।

কোরআন খতম, জিকির-আজকার, মিলাদ ও দোয়া  মাহফিল ছাড়া অতীতের ন্যায় অন্য কোনো বাড়তি আনুষ্ঠানিকতা নেই।

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, মাজার গান-বাজনাসহ সব ধরনের অতীতের সব কার্যক্রম এ বছর বন্ধ রাখা হয়েছে।

মাজারের খাদেম সাদিকুর রহমান জানান, মাজারের পবিত্রতা রক্ষা ও জিয়ারতের পরিবেশ নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করছেন।

তিনি শ্যামল সিলেটকে বলেন, শুক্রবার মধ্যরাতে খতমে কুরআন ও আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ওরস শেষ হবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম জানান, পবিত্র ওরস চলাকালে মাজারের পবিত্রতা ও ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ন রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। কোনো ধরনের নাচগান, অশ্লীলতা বা অনৈসলামিক কার্যকলাপ যাতে না ঘটে, সেজন্য কঠোর নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।

প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মাজার কমিটিকে নিয়ে তদারকি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত পুলিশ মোতায়েন, ড্রোন ক্যামেরায় মনিটরিংসহ সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

শাহপরাণ রহ. মাজারে দুইদিন ব্যাপী ওরস শুরু

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x