মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

লুণ্ঠিত ৫০ হাজার ঘনফুট সাদাপাথর জব্দ

লুণ্ঠিত ৫০ হাজার ঘনফুট সাদাপাথর জব্দ

কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর থেকে লুট হওয়া ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ করেছে র‍্যাব-৯। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে সিলেট মহানগর পুলিশের আওতাধীন এয়ারপোর্ট থানার ধোপাগুল এলাকার বাজারের পূর্ব প্রান্তে এই অভিযান পরিচালিত হয়।

শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে সিলেট এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকায় অভিযান চালিয়ে এসব পাথর জব্দ করা হয়।

র‍্যাব জানায়, বিগত এক বছরে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ সাদা পাথর উত্তোলনের ঘটনা ঘটেছে। এসব অবৈধ উত্তোলন নিয়ে একাধিকবার গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পরবর্তীতে পাথর লুটের ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৯ এর সিপিএসসি, সিলেট ইউনিট নিয়মিত আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও টহল কার্যক্রম পরিচালনার সময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে ধোপাগুল এলাকায় ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর গোপনে মজুদ রাখা হয়েছে।

র‍্যাব-৯-এর টহল টিম, সাদা পোশাকধারী সদস্য এবং সিলেট জেলা প্রশাসনের একটি যৌথ অভিযানিক দল পরবর্তীতে সেখানে অভিযান পরিচালনা করে আনুমানিক ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ করে।

এ বিষয়ে র‍্যাব-৯, সিলেট এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, 'জব্দ করা পাথরের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একইসঙ্গে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯-এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।'

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

লুণ্ঠিত ৫০ হাজার ঘনফুট সাদাপাথর জব্দ

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
লুণ্ঠিত ৫০ হাজার ঘনফুট সাদাপাথর জব্দ
0:00 0:00
1.0x