শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

কানাইঘাটে খু নে র ঘটনায় ঘাতক ইমরান গ্রে'ফ'তা'র

কানাইঘাটে হাঁস মারা যাওয়া নিয়ে বিরোধের জেরে সাইদুর রহমান হত্যাকান্ডের মূল আসামি ইমরান আহমদ (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানা এলাকা থেকে শনিবার রাত আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল।

গ্রেফতারকৃত ইমরান আহমদ শাহাপুর গ্রামের রকিব আলী ওরফে আব্দুর রকিবের ছেলে।

পুলিশ জানায়, নিহত সাইদুর রহমান ও তার ভাইদের একটি হাঁসের খামার ছিল।

সম্প্রতি ইমরান ধানক্ষেতে বিষ প্রয়োগ করলে হাঁসগুলো সেখানে গিয়ে খাবার খায় এবং এতে প্রায় ১০-১৫টি হাঁস মারা যায়।

এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। শুক্রবার (৩০ আগস্ট) জুমার নামাজের পর শাহাপুর গ্রামে কথাকাটাকাটির একপর্যায়ে ইমরান ধারালো অস্ত্র দিয়ে সাইদুর রহমান ও তার দুই ভাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সাইদুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর দুই ভাই এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসময় ধস্তাধস্তিতে ইমরানের মা-ও গুরুতর আহত হন। কানাইঘাট থানার এসআই খোকন চন্দ্র সরকার জানিয়েছেন, ঘটনার পর নিহতের স্বজনরা মামলা দায়ের করেছেন।

ইতোমধ্যে ইমরান ও তার বাবাকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

কানাইঘাটে খু নে র ঘটনায় ঘাতক ইমরান গ্রে'ফ'তা'র

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৫

featured Image

কানাইঘাটে হাঁস মারা যাওয়া নিয়ে বিরোধের জেরে সাইদুর রহমান হত্যাকান্ডের মূল আসামি ইমরান আহমদ (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানা এলাকা থেকে শনিবার রাত আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল।

গ্রেফতারকৃত ইমরান আহমদ শাহাপুর গ্রামের রকিব আলী ওরফে আব্দুর রকিবের ছেলে।

পুলিশ জানায়, নিহত সাইদুর রহমান ও তার ভাইদের একটি হাঁসের খামার ছিল।

সম্প্রতি ইমরান ধানক্ষেতে বিষ প্রয়োগ করলে হাঁসগুলো সেখানে গিয়ে খাবার খায় এবং এতে প্রায় ১০-১৫টি হাঁস মারা যায়।

এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। শুক্রবার (৩০ আগস্ট) জুমার নামাজের পর শাহাপুর গ্রামে কথাকাটাকাটির একপর্যায়ে ইমরান ধারালো অস্ত্র দিয়ে সাইদুর রহমান ও তার দুই ভাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সাইদুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর দুই ভাই এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসময় ধস্তাধস্তিতে ইমরানের মা-ও গুরুতর আহত হন। কানাইঘাট থানার এসআই খোকন চন্দ্র সরকার জানিয়েছেন, ঘটনার পর নিহতের স্বজনরা মামলা দায়ের করেছেন।

ইতোমধ্যে ইমরান ও তার বাবাকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪