বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

নুরের ওপর হামলায় জামায়াত জড়িত: ছাত্রদল নেতা আমান

গণঅধিকারের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলায় জামায়াতে ইসলামী জড়িত বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। জামায়াত পরিস্থিতি ঘোলাটে করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্যারিস রোডে শাখা ছাত্রদলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন আমান। ডাকসু নির্বাচনে শিবিরের জিএসের প্রার্থিতার বিরুদ্ধে রিটকারী নারী শিক্ষার্থীকে সংঘবদ্ধ ‘ধর্ষণের’ হুমকি, রাবি ছাত্রদল নেত্রীদের হেনস্তা ও সারা দেশে নারী শিক্ষার্থীদের সাইবার বুলিংয়ের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ হয়।

সমাবেশে আমানউল্লাহ আমান বলেন, ছাত্রশিবিরের মুরুব্বি সংগঠন জামায়াতে ইসলামী। তারা এ মুহূর্তে বাংলাদেশে কোনও নির্বাচন চায় না। নির্বাচন যাতে বিলম্বিত হয়, সেজন্য সারা দেশে ইন্টেনশনালি এ মবক্রেসি তৈরি করে বোঝাতে চাচ্ছে—বাংলাদেশে নির্বাচনের কোনও পরিবেশ নেই। নুরুল হক নুরের যে ঘটনা ঘটেছে, সাম্প্রতিক সময়ে যতগুলো ঘটনা, আপনারা দেখবেন যে দুপক্ষেই জামায়াতের লোক আছে। অর্থাৎ, ভেতরে ঢুকে একটি স্যাবোটাজ তৈরি করে পরিস্থিতি ঘোলাটে করা এবং বাংলাদেশের মানুষকে জানান দেওয়া যে এই মুহূর্তে কোনও নির্বাচন হতে পারে না। প্রতিটি ঘটনার পরে তাদের কোনও না কোনও দায়িত্বশীল বক্তব্য দিয়ে থাকে, দেশে যদি এ পরিস্থিতি চলে, নির্বাচনের কি অবস্থা আছে? সুতরাং নির্বাচন পেছানোর যে ষড়যন্ত্র, এই খেলা মানুষ বুঝে গেছে।

ছাত্রদলের এই নেতা আরও বলেন, শিবির সবসময় বলে তারা চেইন অব কমান্ডের বাইরে যায় না। তাহলে তাদের নেতাকর্মীরা যে নারী কর্মীকে হেনস্তা করেছে, সেটা কি তাদের চেইন অব কমান্ডের ভেতরে পড়ে? যদি তাই হয় তবে সেটাই তাদের আদর্শিক অবস্থান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জামায়াতীকরণ করা প্রশাসন। তারা প্রত্যেকেই একটি সংগঠনকে জেতানোর জন্য যত রকমের অপচেষ্টা করা দরকার, তা করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর কোনও ধরনের রগ কাটার ইতিহাস আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে ফিরতে দেবো না।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার প্যারিস রোডে গিয়ে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়। এতে রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

নুরের ওপর হামলায় জামায়াত জড়িত: ছাত্রদল নেতা আমান

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x