শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

জগন্নাথপুরের হাওর ও জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করন

জগন্নাথপুর উপজলার মইয়ার হাওর ও নলওয়ার হাওড়সহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে মৎস্য অধিদপ্তর-এর রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে ৪৪৫ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (২সেপ্টেম্বর) দুপুরে জগন্নাথপুর পৌরসভার বৈঠাখালী ব্রীজ সংলগ্ন উপজেলার অন্যতম বৃহৎ হাওর মইয়ার হাওর ও নলওয়ার হাওড়ে প্রথমে মাছের পোনা অবমুক্ত করা হয়।

পরে জগন্নাথপুর উপজেলা পরিষদের পুকুরসহ উপজেলার বিভিন্ন মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ, কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ, প্রাণীসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, মৎস্য কর্মকর্তা আল আমীন, মৎস্য সরবরাহকারী রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জগন্নাথপুরের হাওর ও জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করন

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৫

featured Image

জগন্নাথপুর উপজলার মইয়ার হাওর ও নলওয়ার হাওড়সহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে মৎস্য অধিদপ্তর-এর রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে ৪৪৫ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (২সেপ্টেম্বর) দুপুরে জগন্নাথপুর পৌরসভার বৈঠাখালী ব্রীজ সংলগ্ন উপজেলার অন্যতম বৃহৎ হাওর মইয়ার হাওর ও নলওয়ার হাওড়ে প্রথমে মাছের পোনা অবমুক্ত করা হয়।

পরে জগন্নাথপুর উপজেলা পরিষদের পুকুরসহ উপজেলার বিভিন্ন মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ, কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ, প্রাণীসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, মৎস্য কর্মকর্তা আল আমীন, মৎস্য সরবরাহকারী রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪