শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সুনামগঞ্জে জমিয়ত নেতা মুশতাক গাজীনগরী নিখোঁজ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী জমিয়তে উলামায়ে ইসলামের সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী নিখোঁজ হয়েছেন।

পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তিনি শান্তিগঞ্জের গাজীনগর নিজ বাড়ি থেকে সুনামগঞ্জ শহরে যাওয়ার উদ্দেশ্যে বের হন।

এরপর থেকে তার খোঁজ মিলছে না। একাধিকবার তার ব্যক্তিগত মোবাইল নম্বরে কল করলেও ফোন বন্ধ পাওয়া যায়। মাওলানা মুশতাক সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে দলীয় মনোনয়নের প্রত্যাশী হিসেবে এলাকায় গণসংযোগ চালিয়ে আসছিলেন।

হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবারসহ রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে। শান্তিগঞ্জ থানার ওসি মো. আব্দুল আহাদ জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জানান, তাকে খুঁজে বের করতে পুলিশের একাধিক টিম এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে জমিয়ত নেতা মুশতাক গাজীনগরী নিখোঁজ

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x