মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

ইলিশ আহরণ দিনদিন কমছে: সিলেটে মৎস্য উপদেষ্টা

নদী দূষণসহ নানান কারণে দিনে দিনে ইলিশ আহরণ কমছে। এবারের মৌসুমে ৩৮ থেকে ৪৮ শতাংশ পর্যন্ত ইলিশ আহরণ কম হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি জানান, মেঘনা নদী দূষণ ও আবহাওয়া পরিবর্তনসহ নানা কারণে নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে না।

শুক্রবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে তিনদিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাসটেইনেবল ফিসারিজ এর উদ্বোধনকালে এসব তথ্য জানান তিনি।

কনফারেন্সে দেশ বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠানের ৬ শতাধিক শিক্ষক, গবেষক ও মৎস্য বিজ্ঞানী অংশ নেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ইলিশ আমাদের পরিচয়। সাধারণ মানুষের পাতে যেনো ইলিশ যেতে পারে, তার ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ আলাদা নয়। কৃষি ও প্রাণিসম্পদদের পাশাপাশি মৎস্য সম্পদের উন্নয়নে কাজ করতে হবে। বাংলাদেশ নদীমাতৃক যেমন, তেমনি পানিমাতৃক দেশও। যারা প্রকৃত মৎস্যজীবী, তারা কখনো ক্ষতিকারক জাল ব্যবহার করেন না। অমৎস্যজীবীরা তাৎক্ষণিকলাভের আশায় ক্ষতিকারক জাল ব্যবহার করেন।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ বিভাগের ডিন প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়ের সভাপতিত্বে কনফারেন্সে চীফ পেট্রন হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।

অতিথিরা মৎস্য সম্পদের উন্নয়নে গবেষণার বিকল্প নেই বলে জানান। কনফারেন্সে কী নোট স্পীকার ছিলেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির মেরিন ফিসারিজ অ্যান্ড এগ্রিকালচার বিভাগের প্রফেসর ড. মো. আবদুল ওয়াহাব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ডিজি অনুরাধা ভদ্র, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ইলিশ আহরণ দিনদিন কমছে: সিলেটে মৎস্য উপদেষ্টা

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x