বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

জমিয়ত নেতা গাজীনগরী নিহতের প্রতিবাদে ছাত্র জমিয়তের বিক্ষোভ

সুনামগঞ্জ জেলা জমিয়তের সহসভাপতি ও কেন্দ্রীয় জমিয়তের নির্বাহী সদস্য মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নিহতের ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবী করে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা দুইটায় দিরাই উপজেলা জমিয়তের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে থানা পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন- দিরাই উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা হোসাইন আহমদ চান্দিপুরী, দিরাই উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মুহি উদ্দীন কাসেমী, সহসভাপতি হাফিজ আকমল হোসেন, সহসভাপতি মাওলানা হেলাল আহমদ, জমিয়ত নেতা মাওলানা আব্দুল লতিফ, জেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল বছির সরদার, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুখতার হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এম আবিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক শরিফপুরী, জেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ জিয়াউল করিমসহ জমিয়ত ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী নিহতের ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবী করে খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আহবান জানান। অন্যতায় জেলাজুড়ে ব্যাপক গণআন্দোলনের হুশিয়ারি দেন।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

জমিয়ত নেতা গাজীনগরী নিহতের প্রতিবাদে ছাত্র জমিয়তের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x