শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

জাপানের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

জাপানের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু আজ রোববার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পার্লামেন্টের উভয় কক্ষে তাঁর নেতৃত্বাধীন জোট সরকার সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর তিনি দলের ভেতর-বাইরে চাপের মুখে পড়েন। তাই ক্ষমতা গ্রহণের ১১ মাসের মাথায় অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ইশিবা।

স্থানীয় সময় আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে ৬৮ বছর বয়সী ইশিবা বলেন, ‘আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। নতুন নেতৃত্ব বেছে নেওয়ার জন্য দীর্ঘদিন ক্ষমতায় থাকা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নির্বাচনের প্রস্তুতি নেওয়া উচিত। নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত আমি দায়িত্ব পালন করব।’

তবে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আইনসভার কোনো কক্ষেই এলডিপির সংখ্যাগরিষ্ঠতা নেই। তাই নতুন দলীয় সভাপতি স্বয়ংক্রিয়ভাবে প্রধানমন্ত্রী হবেন, এমন নিশ্চয়তা নেই।

ইশিবার পদত্যাগের ঘোষণা বিশ্বে চতুর্থ বৃহত্তম অর্থনীতিটির জন্য নতুন অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে। দেশটি বর্তমানে খাদ্যের মূল্যবৃদ্ধি এবং নিজেদের গুরুত্বপূর্ণ গাড়িশিল্পের ওপর মার্কিন শুল্কের প্রভাব নিয়ে চাপে আছে।

সংবাদ সম্মেলনে ইশিবা বলেন, ‘মার্কিন শুল্ক নিয়ে দর-কষাকষি এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তাই আমার বিশ্বাস (পদত্যাগের) এটি সঠিক সময়।’ এই রাজনীতিবিদ আরও বলেন, ‘আমি সরে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জায়গা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

ট্রাম্প যখন অনেক দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন, তখন জাপানের পণ্যের ওপরও বিদ্যমান শুল্কের সঙ্গে ১৫ শতাংশ অতিরিক্ত শুল্ক যুক্ত হয়। এর ফলে জাপানের গাড়িশিল্পের ওপর শুল্ক দাঁড়ায় ২৭ দশমিক ৫ শতাংশ।

এ নিয়ে দুই পক্ষের আলোচনার পর জুলাইয়ে একটি চুক্তি হয়। গত বৃহস্পতিবার ট্রাম্প এ–সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেন। সেখানে জাপানি গাড়ির বর্তমান শুল্ক ২৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার কথা বলা হয়েছে। এদিকে বাড়তি শুল্ক অনেকটা কমানো সত্ত্বেও ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক জাপানের গুরুত্বপূর্ণ শিল্প খাতটিকে যথেষ্ট চাপে ফেলবে।

সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইশিবা ২০২৪ সালের সেপ্টেম্বরে এলডিপির নেতৃত্ব গ্রহণ করেন এবং জাপানের প্রধানমন্ত্রী হন। ২০০০ সালের পর থেকে তিনি দলটির দশম ব্যক্তি, যিনি প্রধানমন্ত্রী হলেন।

টোকিওর এক পার্কে আজ বিকেলে ইউরি ওকুবো (২৫) এএফপিকে বলেন, ‘আমরা অনেকবার প্রধানমন্ত্রী পরিবর্তন করেছি। নতুন প্রধানমন্ত্রী যে–ই হোক না কেন, কিছুই পরিবর্তন হবে না। আমি এটা নিয়ে উদ্বিগ্ন।’

এদিকে মেইজি ইয়াসুদা রিসার্চ ইনস্টিটিউটের অর্থনীতিবিদ কাজুতাকা মায়েদা রয়টার্সকে বলেন, ‘এলডিপির ধারাবাহিক নির্বাচনী পরাজয়ের পর ইশিবার ওপর যে রাজনৈতিক চাপ তৈরি হয়েছিল, তাঁর পদত্যাগ ছিল অবশ্যম্ভাবী।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জাপানের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪