বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

জৈন্তাপুর সীমান্তে সোয়া কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ

অবৈধভাবে ভারত থেকে আসা সোয়া কোটি টাকার বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান জব্দ করেছে বিজিবি-৪৮।

সোমবার (০৮ সেপ্টেম্বর) তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম, পান্থুমাই, দমদমিয়া এবং বাংলাবাজার বিওপি কর্তৃক পরিচালিত অভিযান চালিয়ে ভারতীয় শাড়ী, মহিষ, জিরা, গরু, পিয়াজ, চকলেট, বডি স্প্রে, চিনি, বিভিন্ন প্রকার ক্রিম, ফেসওয়াস, সাবান, হেয়ার জেল, শ্যাম্পু, বিয়ারসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়।

অভিযানে অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত একটি ট্রলিও জব্দ করা হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ২৫ লক্ষ ৫৩ হাজার ৩৩০ টাকা বলে জানায় বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো: নাজমুল হক জানান, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।”

বিজিবি জানায়, আটককৃত মালামাল বিধি মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

জৈন্তাপুর সীমান্তে সোয়া কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x